কৌশিক পোল্ল্যে: করোনা ভাইরাসের প্রকোপ দিনকে দিন বিস্তার লাভ করে ছড়িয়ে পড়ছে সিনে ইন্ডাস্ট্রিতে। এবার তারই প্রতিফলন হিসেবে করোনার শিকার বচ্চন পরিবার। কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। নিজের অসুস্থতার কথা সোশ্যাল মিডিয়া মারফত টুইট করে জানিয়ে দেন বিগ বি।
টুইটারে অমিতাভ বচ্চন লিখেছেন, ”আমার কোভিড ১৯ এর টেস্ট পজিটিভ এসেছে। আমাকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আমার পরিবারের সমস্ত সদস্য ও কর্মীদের টেস্ট করা হচ্ছে। এখন রিপোর্ট আসার অপেক্ষা। পরিবারের সকলেই গত ১০দিন ধরে আমার কাছাকাছিই থাকতেন। এখন সকলকেই পরীক্ষা করতে বলা হয়েছে।”
গতকাল রাতেই এই খবরে বাকরুদ্ধ হয়ে যায় বলিউড। কোভিড আক্রান্ত হওয়ার পর অভিনেতা ভর্তি রয়েছেন মুম্বাইয়ের নানাবতী হসপিটালে। এই খবরে সকল ভক্ত ও অনুরাগীরা দুঃখ প্রকাশ করেছেন এবং বিগ-বি’র দ্রুত আরোগ্য কামনা করেছেন। পরিবারের বাকি সদস্যদেরও করোনা টেস্ট করা হয়েছে। একমাত্র অভিষেক ছাড়া আর কারোর রিপোর্টে সন্দেহজনক কিছু ধরা পড়েনি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…