জীবনযাপন

সুশান্তের মৃত্যুর পর তীব্র আক্রমণের শিকার অঙ্কিতার বর্তমান প্রেমিক ভিকি জৈন

যদিও গত ১৪ ই জুন পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন অভিনেতা সুশান্ত সিং রাজপুত, তবে তার স্মৃতি যেন ক্রমাগত উজ্জ্বল হয়ে চলেছে। তাকে ভুলতে পারছেন না তার অনুগামীরা। যদিও ময়নাতদন্তের রিপোর্টে আত্মহত্যার কথা জানিয়েছে পুলিশ তবে বেশিরভাগ মানুষের দাবী এটি একটি পরিকল্পিত খুন। তার মৃত্যুর পর থেকেই স্বজনপোষণের অভিযোগ উঠেছে বলিউডের খ্যাতনামা ব্যাক্তিদের বিরুদ্ধে।

অন্যদিকে, এবার জনতার তীব্র আক্রমণের শিকার হলেন সুশান্তের প্রাক্তন প্রেমিকার বর্তমান বয়ফ্রেন্ড ভিকি জৈন। উল্লেখযোগ্য, ৩৪ বছর বয়সী এই অভিনেতার মৃত্যুর পর থেকেই বারবার উঠে এসেছে অঙ্কিতা লোখান্ডের নাম। দীর্ঘ সাড়ে ছয় বছর সম্পর্কে থাকার পর বিচ্ছেদ হয় সুশান্ত-অঙ্কিতার। শোনা যায় বিচ্ছেদের পর মানসিক কষ্টে ছিলেন সুশান্ত।

শুধু সুশান্তই নয়, অঙ্কিতাও ভুলতে পারেনি তার পুরনো প্রেমিককে। সুশান্তের আত্মহত্যার পরই ভেঙে পড়েন তিনি। শুধু তাই নয় সংবাদ মাধ্যমের সামনেও আসেননি তিনি। যদিও জীবনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ভিকি জৈনের সাথে সম্পর্কে জড়িয়েছিলেন অঙ্কিতা। তবে সুশান্তের মৃত্যুর পর তীব্র আক্রমণের শিকার হলেন ভিকি। সোশ্যাল মিডিয়ায় কেউ লিখছেন, ‘আপনি ছেড়ে দিন অঙ্কিতাকে। আবার কেউ লিখেছেন, ‘আপনি ওর যোগ্যই নন।’

এই আক্রমণের সম্মুখীন হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের কমেন্ট সেকশন ‘লিমিটেড’ করে দেন ভিকি। অন্যদিকে সুশান্তের মৃত্যুর পরই সোশ্যাল মিডিয়ায় আর দেখা যায়নি অঙ্কিতাকে। তাকে শেষবার দেখা গিয়েছিল সুশান্তের বান্দ্রার বাড়িতে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026