খেলা

এশিয়া কাপ বাতিল নিয়ে সৌরভের মন্তব্য খারিজ করলো পাক ক্রিকেট বোর্ড

গতকাল নিজের জন্মদিনে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি ঘোষণা করেছিলেন এবছরের এশিয়া কাপ হবে না। তার এই মন্তব্যের পরেই আজ পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হলো, ‘সৌরভের মন্তব্যের কোনো যৌক্তিকতা নেই’। প্রসঙ্গত, বুধবার একটি শো তে সৌরভ বলেন, “ডিসেম্বর মাসে আমাদের প্রথম সিরিজ হবে। কারণ এর মধ্যে করোনার জন্য সেপ্টেম্বরে এশিয়া কাপ হওয়ার কথা ছিল তা বাতিল হয়েছে।”

গতকাল এই মন্তব্য করার পরই পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে জবাব দেওয়া হয়। পাকিস্তান ক্রিকেট বোর্ডের মিডিয়া ডিরেক্টর সামিউল হাসান বার্নি জানিয়েছেন, “এশিয়া কাপ বাতিল নিয়ে সৌরভের মন্তব্যের কোনো ভিত্তি নেই। কারণ এই বিষয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের তরফে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।” তিনি আরও বলেন, “এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্টই এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন। সৌরভের মন্তব্যের কোনো প্রভাব থাকবে না। যদি তিনি প্রতি সপ্তাহে একই মন্তব্য করেন তাহলেও কোনো প্রভাব পড়বে না।”

কয়েক সপ্তাহ আগেই এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠক হয়। কিন্তু সেখানে এশিয়া কাপের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের পরবর্তী বৈঠকের দিনক্ষণ এখনো ঠিক হয়নি। যেদিন থেকে ২০২০ এর এশিয়া কাপের দিনক্ষণ ঠিক হয়েছে সেদিন থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যে বিরোধ শুরু হয়ে গিয়েছে। প্রথমে এসিসির তরফে জানানো হয়, পাকিস্তানে হবে টুর্নামেন্ট। কিন্তু বিসিসিআই জানিয়ে দেয় ভারত পাকিস্তানে খেলতে যাবেনা। টুর্নামেন্টের স্থান পরিবর্তন করে আমিরশাহীতে করার প্রস্তাব দেওয়া হয় বিসিসিআইয়ের তরফে। পাকিস্তানের তরফে শ্রীলঙ্কার নাম প্রস্তাব করা হয়। আগামী বছর হতে পারে এশিয়া কাপ, কিন্তু তার আগেই তরজা শুরু হলো ভারত পাকিস্তান দুই ক্রিকেট বোর্ডের মধ্যে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026