সীমান্ত নিয়ে ভারত চীন দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি হয়েছে। গত সপ্তাহেই দেশের নিরাপত্তার জন্য টিকটক, শেয়ার ইট, ইউসি ব্রাউজারের মতো জনপ্রিয় ৫৯ টি চীনা অ্যাপ নিষিদ্ধ করা হয়েছে ভারতে। ইন্দো-চীন দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি ঘটতেই দেশ জুড়ে চীনা পণ্য বর্জনের ডাক দিয়েছে সাধারণ মানুষ। বাদ যাননি তারকারাও। এবার সেই পথে পা মেলালেন বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান। চীনা মোবাইল সংস্থা ওপোর সাথে চুক্তি বাতিল করলেন কার্তিক। তবে কার্তিক নিজের মুখে জানাননি একথা।
গতকাল নিজের সোশ্যাল মিডিয়ায় কার্তিক একটি পোস্ট করেন, যেখানে দেখা যাচ্ছে তিনি অ্যাপল আইফোন নিয়ে বারান্দায় দাঁড়িয়ে ছবি তুলছেন। কিন্তু নিয়ম অনুযায়ী, যখন কোনো তারকা কোনো কোম্পানি বা সংস্থার সাথে চুক্তিবদ্ধ থাকেন তখন সেই প্রকাশ্যে এবং সোশ্যাল মিডিয়ায় শুধুমাত্র সেই কোম্পানির প্রচার করতে পারবেন। কিন্তু এক্ষেত্রে কার্তিক সেই নিয়ম ভেঙেছেন।
তার এই ছবি সামনে আসার পরই নেটিজেনদের মনে প্রশ্ন জাগে, চীনা মোবাইল সংস্থার সাথে তার চুক্তি বাতিল হয়ে গিয়েছে কিনা? তবে সূত্রের খবর, কার্তিক আনুষ্ঠানিক ভাবে ঘোষণা না করলেও গোপনে তিনি ওপোর সাথে তার চুক্তি বাতিল করেছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…