নিউজ

এনকাউন্টারে খতম উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার বিকাশ দুবে

গতকাল গ্রেফতার হয়েছিল উত্তরপ্রদেশের কানপুরের গ্যাংস্টার বিকাশ দুবে। আর এই ঘটনার ২৪ ঘন্টা যেতে না যেতেই এনকাউন্টারে খতম বিকাশ দুবে। আজ শুক্রবার সকালে স্পেশ্যাল টাস্ক ফোর্সের কনভয়ের একটি গাড়ি উল্টে যায়, আর তখনি পালাতে চেষ্টা করে সে। পুলিশের গুলিতে মৃত্যু হয় এই গ্যাংস্টারের।

গতকাল মধ্যপ্রদেশের উজ্জয়নের মহাকাল মন্দিরের কাছ থেকেই গ্রেফতার করা হয় তাঁকে। আজ মধ্যপ্রদেশ থেকে উত্তরপ্রদেশ আনা হচ্ছিল পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্সের কনভয়ের গাড়িতে। সেই সময় রাস্তায় গাড়িটি উল্টে যায়। তখনই পালতে চেষ্টা করে সে। আর বাধ্য হয়েই পুলিশ গুলি চালায়। এমনটাই সূত্র অনুযায়ী খবর মিলেছে। আজকে কানপুর আদালতে পেশ করার কথা ছিল বিকাশকে।

গত দুই দিনে এনকাউন্টারে খতম হয় বিকাশের দুই সহযোগী অমর দুবে ও প্রভাত মিশ্র। বিকাশকে ধরতে গিয়ে ৮ জন পুলিশকর্মী নিহত হন। বিকাশের নামে খুন, অপহরণ, জোর জুলুম, তোলাবাজি সহ ৬০ টি মামলা রয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026