বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুত মারা গিয়েছেন বেশ কয়েকদিন আগে। তবে তার মৃত্যুর পর থেকেই প্রাক্তন প্রেমিকা অঙ্কিতার সাথে কাটানো মুহূর্তের ছবি ও ভিডিও ক্রমশ ভাইরাল হয়ে চলেছে। বেশ চর্চায় রয়েছে তাদের সম্পর্ক। সম্প্রতি প্রকাশ্যে আসে সুশান্তের একটি সাক্ষাৎকার, যেখানে তিনি বলেছেন তার জীবনে অঙ্কিতার গুরুত্ব ঠিক কতখানি।
প্রায় সাড়ে ছয় বছরের প্রেমের সম্পর্ক ছিল তাদের। এ বিষয়ে সুশান্ত ওই সাক্ষাৎকারে বলেন, “অঙ্কিতা খুবই ধৈর্যশীল। আমাকে ও খুবই ভালোবাসে। ও অনেক সুন্দরী, আমিও ওকে অনেক ভালবাসি। ওকে নিয়ে আমি খুবই খুশি। সম্পর্ক ভাঙার হাজার অজুহাত পাওয়া যায় কিন্তু তা টিকিয়ে রাখার মধ্যেই প্রকৃত আনন্দ। অঙ্কিতাকে ছাড়া আমি বাঁচবো না, আমি ওর সাথেই থাকতে চাই।”
তাদের এই পুরনো ভিডিও থেকে এটাই স্পষ্ট হয় যে, তাদের সম্পর্ক ছিল বেশ গভীর। প্রসঙ্গত, ‘পবিত্র রিস্তা’ নামক ধারাবাহিক থেকে শুরু হয় তাদের সম্পর্ক। এরপর প্রায় সাড়ে ছয় বছর একসঙ্গে ছিলেন তারা। তবে শেষমেষ তাদের এতোদিনের সম্পর্কটি ভেঙে যায়। যদিও পুরনো সম্পর্ক ভুলে অনেকটাই এগিয়েছিলেন অঙ্কিতা, তবে হঠাৎ করে সুশান্তের মৃত্যু পুরনো সব স্মৃতিকে ফের মনে করিয়ে দিচ্ছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…