নিউজ

আগামীকাল প্রকাশিত হবে ISC ও ICSE রেজাল্ট, দেখে নিন কীভাবে জানবেন ফলাফল

করোনা মহামারীর জেরে এইবছর সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রেই পরিবর্তন হয়েছে। বদল করা হয়েছে পরীক্ষার সময়সূচি। এমনকি বাতিল হয়েছে কিছু পরীক্ষা। তবে এই মাসের মধ্যেই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা করার নির্দেশ দিয়েছিল আদালত। সেই অনুযায়ী  শুক্রবারই দশম ও দ্বাদশ শ্রেণির ফল ঘোষণা করতে চলেছে কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশনস। কাউন্সিলের তরফে বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়েছে। শুক্রবার দুপুর ৩টে নাগাদ ফলপ্রকাশ।

শুক্রবার দুপুর ৩টের পর ওয়েবসাইটে ফলাফল আপলোড করা হবে। ওয়েবসাইটে ফলাফল জানতে পারবে পরীক্ষার্থীরা। স্কুলের ক্ষেত্রে কাউন্সিলের CAREERS পোর্টালে লগ ইন করে সংশ্লিষ্ট স্কুলের প্রিন্সিপ্যাল আইডি (ID) এবং পাসওয়ার্ড দিলে পরীক্ষার্থীদের ফলাফল দেখা যাবে। পডুয়ারা ফলাফল দেখতে চাইলে লগ ইন করতে হবে www.cisce.org অথবা  www.results.cisce.org তে।

লগ ইনের পর ISC না ICSE’এর ফলাফল দেখতে চায়, সেটা নির্দিষ্ট করে জানাতে হবে। এরপর পরীক্ষার্থীর ইউনিক আইডি, ইনডেক্স নম্বর দিলেই ফলাফল বেরিয়ে আসবে। এছাড়া  ০৯২৪৮০৮২৮৮৩ – এই নম্বরে এসএমএস করলেও পরীক্ষার্থী নিজেদের ফলাফল জানতে পারবেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026