তিন সপ্তাহ হয়ে গেল সুশান্ত সিং রাজপুত এর মৃত্যু হয়েছে কিন্তু এখনও তার মৃত্যু অনেকেই মেনে নিতে পারছেন না। সোশ্যাল মিডিয়ায় তার আত্মহত্যার জন্য অনেকে বলিউডের নামী পরিচালকদের দায়ী করছে নেটিজেন। মুম্বাই পুলিশ এই মৃত্যুর তদন্ত করছেন। সুশান্তের আত্মীয় পরিজন সহ বন্ধু-বান্ধবদের মোট 34 টি বয়ান রেকর্ড করেছে। এর মধ্যেই RAW অফিসার এন কে সুদ দাবি করছেন এই হত্যা আন্ডারওয়ার্ল্ডের ডন দাউদ ইব্রাহিম করেছেন।
তিনি একটি ভিডিওর মাধ্যমে এমন দাবি করেছেন। তার মনে হচ্ছে সুশান্ত মৃত্যুর সঙ্গে আন্ডারওয়ার্ল্ডের যোগাযোগ রয়েছে। তার জীবনে কি হচ্ছে, তার ওপর দিয়ে কি যাচ্ছে সবকিছুই জানতেন তাঁর ঘনিষ্ঠরা। এই গানের তালিকায় তিনি লিখেছেন রিয়া চক্রবর্তী, অভিনেতার বন্ধু সন্দীপ সিং এবং তার বাড়ির পরিচালক।
তিনি আরো বলেন, “আন্ডারওয়ার্ল্ডের ডন দাউদ ইব্রাহিম বর্তমানে মুম্বইতে না থাকলেও, এই শহরের রাশ এখনও তার হাতেই। হয় পেশিবল নয় অর্থবল কিংবা সমাজের উচ্চপদে প্রতিষ্ঠিতদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের মাধ্যমে দাউদ এখনও মুম্বইয়কে নিয়ন্ত্রণ করে। দাউদের সাহায্যেই হয়তো খুন করা হয়েছে সুশান্তকে”।
এছাড়াও বলেন, “বিগত কিছু মাস ধরে হুমকি দেওয়া হচ্ছিল সুশান্তকে, সেই কারণেই তিনি কমপক্ষে ৫০ বার মোবাইলের সিম বদলেছিলেন। সুশান্ত ভয় পাচ্ছিলেন, তাঁকে খুন করা হবে, সেই আতঙ্কে তিনি গাড়িতেও ঘুমিয়েছেন। যথেষ্ট প্রমান রয়েছে, এটা বুঝতে যে সুশান্তকে প্ল্যান করে মারা হয়েছে এবং এই কাজটা করেছে পেশাদারেরা”।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…