উত্তরবঙ্গে ক্রমাগত বৃষ্টি হয়েই চলেছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি জারি রয়েছে। টানা এই বৃষ্টির ফলে বেশ কিছু জায়গাতে সতর্কতা জারি করা হয়েছে। আর এই ভারী বৃষ্টির ফলে বন্যা হবার আশঙ্কা রয়েছে উত্তরবঙ্গে। আজকেও উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টির দেখা নেই। আবহাওয়া দফতর বৃষ্টির পূর্বাভাস দিলেও সেই বৃষ্টির পরিমান খুব সামান্য।
বৃষ্টি হলেও আদ্রতাজনিত অস্বস্তি বজায় থাকছে। এমনকি তাপমাত্রাও যথেষ্ট বেশি। তবে এই মাসের শেষ সপ্তাহে বৃষ্টির পরিমান বাড়বে দক্ষিণবঙ্গে। এদিকে হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরের উপর নিম্নচাপ রয়েছে, আর তার সাথে মৌসুমী বায়ু রয়েছে। এই দুইয়ের প্রভাবে রাজ্যে বৃষ্টির পরিমাণ বাড়বে। এমনকি আগামী ২৪ ঘন্টায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলিতে বৃষ্টি হতে পারে।
আজ কলকাতার আকাশ সকাল থেকেই মেঘলা রয়েছে। কিন্তু আদ্রতাজনিত অস্বস্তি রয়েছে। ফলে ভ্যাপসা গরমে নাজেহাল শহরবাসী। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রির আশেপাশে থাকবে, আর সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…