ভারতে করোনা আক্রান্তের সংখ্যা দ্রুত গতিতে বাড়ছে। প্রতিদিনই নতুন রেকর্ড হচ্ছে। গত একদিনেও রেকর্ড সংক্রমণ হয়েছে। মাত্র ৪ দিনের মধ্যে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৭ লক্ষ থেকে ৮ লক্ষে পৌঁছেছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ২৭ হাজার ১১৪ জন। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮লক্ষ ২০হাজার ৯১৬ জন। শুধু আক্রান্তের সংখ্যাই নয়, মৃতের সংখ্যাও লাফিয়ে বাড়ছে। গত একদিনে ৫১৯জনের মৃত্যু হয়েছে। এই পর্যন্ত দেশে করোনার বলি হয়েছেন ২২ হাজার ১২৩ জন।
করোনা পরীক্ষার সংখ্যা বাড়ছে। দেশে এখন ও পর্যন্ত ১১ কোটির বেশি মানুষের করোনা পরীক্ষা করা হয়েছে। বৃহস্পতিবার ২ লক্ষের বেশি মানুষের করোনা পরীক্ষা করা হয়েছে। এই আতঙ্কের মধ্যেই রয়েছে স্বস্তির খবর, দেশে সুস্থ রোগীর সংখ্যা ৫ লক্ষ ১৫ হাজার ৩৮৬ জন। ফলে দেশে মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৮৩ হাজার ৪০৭ জন।
ভারতে ১ লক্ষ আক্রান্তের সংখ্যায় ছুঁতে সময় লেগেছিল ১১০ দিন। আর সেই এক লক্ষ থেকে আট লক্ষে পৌঁছেছে মাত্র ৫২ দিনে। বর্তমানে ভারত বিশ্বে মোট আক্রান্তের সংখ্যার নিরিখে তৃতীয় স্থানে রয়েছে। প্রথম স্থানে রয়েছে আমেরিকা ও দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…