ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

পোস্ট অফিসের নতুন স্কীম যা ব্যাংকের থেকে বেশি সুদ, জানুন বিস্তারিত

পোস্ট অফিসের জনপ্রিয় স্কীম গুলির মধ্যে একটি হলো মাসিক সেভিংস স্কীম। এই মাসিক সেভিংস স্কীমে পোস্ট অফিসে ব্যাংকের থেকেও বেশি সুদ পাওয়া যায়। পোস্ট অফিসের মাসিক সেভিংস স্কীমে সুদ পাওয়া যায় ৬.৬ শতাংশ, যা অনেক ব্যাংকের থেকেই বেশি। পোস্ট অফিসের এই স্কীমে সর্বনিম্ন ১০০০ টাকা দিয়ে অ্যাকাউন্ট খোলা যায়। এই স্কীমের মেয়াদ মাত্র পাঁচ বছর। পাঁচ বছর পর আপনি সুদ সহ পুরো টাকাটাই ফেরত পেয়ে যাবেন।

সিঙ্গল এবং জয়েন্ট দুভাবেই খোলা যায় এই অ্যাকাউন্ট। সিঙ্গল অ্যাকাউন্টের ক্ষেত্রে বছরে সর্বাধিক চার লক্ষ টাকা পর্যন্ত জমা করা যায় এবং জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে এই টাকার পরিমাণ সর্বাধিক নয় লক্ষ টাকা। ম্যাচিউরিটির আগে জমানো টাকা তুলতে গেলে স্কীমের বয়স কমপক্ষে এক বছর হতে হবে। এই বিনিয়োগে পোস্ট অফিস সুদ দেয় ৬.৬ শতাংশ। এই সুদ বছরের ১২ মাসে ভাগ করে নেওয়া হয় এবং প্রতি মাসে অ্যাকাউন্টে সুদের টাকা জমা পড়ে। আপনি যদি কোনো মাসে টাকা না তোলেন তাহলে সেই টাকার উপরেও সুদ পাবেন।

এই স্কীমটি সর্বাধিক পাঁচ বছরের। তবে আপনি যদি স্কীমটিকে এক থেকে তিন বছরের মধ্যে বন্ধ করে দেন তাহলে ২% টাকা কেটে নেওয়া হবে। ২% কাটার পর বাকি টাকা ফেরত পাবেন। তিন বছরের পুরনো অ্যাকাউন্টের ক্ষেত্রে এই টাকা কাটার পরিমাণ ১%। আপনি যদি এই স্কীমের আওতায় সাড়ে চার লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলে বার্ষিক রিটার্ন পাবেন ২৯,৭০০ টাকা অর্থাৎ প্রতি মাসে ২,৪৭৫ টাকা। এই অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে আপনাকে পোস্ট অফিসে একটি সেভিংস অ্যাকাউন্ট খুলতে হবে। তারপর মাসিক আয় স্কীমের জন্য একটি ফর্ম ফিলাপ করতে হবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026