ভাঙন ধরেছে অভিনেত্রী সুস্মিতা সেনের পরিবারে। সংবাদমাধ্যমে উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর খবর। সম্প্রতি শোনা যাচ্ছে সুস্মিতা সেনের ভাই রাজীব সেনের বিয়ে ভাঙতে চলেছে। ভাই রাজীব সেন এবং তার স্ত্রী চারু আসোপা সমস্ত সামাজিক মাধ্যম থেকে তাদের বিয়ের ছবিগুলিকে মুছে ফেলেছেন।
শুধু তাই নয় বিয়ের পর চারু নিজের নামের পদবীর সঙ্গে যোগ করতেন সেন পদবী। সেটিও নাকি তিনি ইনস্টাগ্রাম থেকে মুছে ফেলেছেন। তবে বিষয়টি নিয়ে মুখ খোলেননি সুস্মিতা সেন।উল্লেখযোগ্য, ২০১৯ সালে গোয়ায় খুবই বিলাসবহুলভাবে বিয়ে হয়েছিল রাজীব সেন এবং জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী চারু আসোপার।
কি কারণে তাদের বিয়েতে ভাঙ্গন ধরলো এ বিষয়ে এখনও পর্যন্ত স্পষ্টভাবে কিছু জানা যায়নি। তবে রাজীব এবং চারুর বিয়ে সংক্রান্ত সমস্যা শুরু হয়েছে বলে প্রকাশ্যে আসলে তা অস্বীকার করেন সুস্মিতার ভাই। জানান এরকম কোন ঘটনাই ঘটেনি। যদিও বর্তমানে রাজীব দিল্লীর বাড়ি এবং অন্যদিকে চারু রয়েছেন মুম্বইয়ের বাড়িতে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…