সম্প্রতি গুগলের তরফ থেকে আনা হয়েছে নতুন অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম Android 11 Beta ভার্সন। একাধিক ফিচারসহ এই সিস্টেমের মাধ্যমে স্মার্টফোন ব্যবহার করা আরও সহজ এবং উন্নত হয়ে উঠবে। এই বিষয়ে গুগলের তরফ থেকে একটি পোস্টে জানানো হয়েছে, নতুন এই অপারেটিং সিস্টেমে রয়েছে ভয়েস অ্যাকসেস, স্ক্রিন রেকর্ডার, উন্নত শেয়ার অপশন ইত্যাদি। আসুন বিস্তারিতভাবে জেনে নিই ব্যবহারকারীরা কী কী সুবিধা পাবেন এই অপারেটিং সিস্টেমে।
১. ভয়েস অ্যাকসেস: যারা ফোনে টাইপ করার বদলে গুগল অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করতে বেশি পছন্দ করেন তাদের জন্য আনা হয়েছে ভয়েস অ্যাকসেস নামের এই নতুন ফিচার।
২. ডিভাইস কন্ট্রোল: যেকোনো ফিচার কে দ্রুত ব্যবহারের জন্য এই সুবিধাটি আনা হয়েছে। এর মাধ্যমে একাধিক চ্যাটিং অ্যাপ ব্যবহার করা যাবে।
৩.কনভারসেশন: এই ফিচারটি নোটিফিকেশন ক্ষেত্রে ব্যবহার করা যাবে। ফোনে যে অ্যাপটি বেশি ব্যবহৃত হয় সেটি ফোনের স্ক্রিনে বাবল আকারে ভেসে উঠবে।
৪. প্রাইভেসি ফিচার: মোবাইল ব্যবহারকারীদের প্রাইভেসিকে আরও বেশি সুরক্ষিত করতে ফিচারটি আনা হয়েছে।
৫. মিডিয়া কন্ট্রোল: এই ফিচারটির মাধ্যমে মোবাইল আরও ভালোভাবে কন্ট্রোল করা যাবে। অডিও-ভিডিও অদল বদল করা খুবই সহজ হবে।
৬. ওয়ান টাইম পারমিশন: এর মাধ্যমে ফোনের যেকোন ফিচার যেমন- ক্যামেরা, মাইক্রোফোন একবার পারমিশনেই সংযুক্ত করা যাবে।
৭. পারমিশন অটো রিসেট: অনেকদিন পর্যন্ত না ব্যবহার করা অ্যাপে এই ফিচারটির মাধ্যমে প্রাইভেসি পারমিশন অটো রিসেট হয়ে যাবে।
আসুন জেনে নিই কিভাবে এই অপারেটিং সিস্টেম টি ডাউনলোড করবেন-
১. প্রথমেই Android 11 Beta-র আধিকারিক ওয়েবসাইটে সাইন আপ করতে হবে।
২. এখানে পাওয়া যাবে কয়েকটি ফোনের লিস্ট, যে ফোন গুলিতে এই নতুন অপারেটিং সিস্টেমটি ব্যবহার করা যাবে।
৩. এবার লিস্ট অনুযায়ী নিজের ফোনটিকে সিলেক্ট করতে হবে।
৪. এবার আপনার ফোনে একটি নোটিফিকেশন পাঠানো হবে যেখানে এই অপারেটিং সিস্টেম ডাউনলোড/ইনস্টল করার জন্য উপলব্ধ থাকবে।
৫. কোনো কারণবশত নোটিফিকেশন না পেলে সেটিংসে গিয়ে সিস্টেম আপডেট চেক করতে হবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…