করোনা আবহে লক ডাউনের জেরে কাজ বন্ধ হয়ে গিয়েছিল প্রায় সকল ক্ষেত্রে। কাজ বন্ধ হওয়ার ফলে আর্থিক সমস্যায় জর্জরিত প্রায় সকল শ্রেণীর মানুষ। একই রকম ভাবে করোনার ফলে লক ডাউনের জেরে বন্ধ হয়ে যায় বলিউডে সিনেমা তৈরির সমস্ত কাজ। আর তাতে আর্থিক সংকটে পড়েন ছোট শিল্পি যাঁদের মধ্যে অন্যতম হলেন ড্যান্সারেরা। যাঁরা ছবিতে নাচের দৃশ্যে হিরো-এর চারপাশে নাচ করেন।
এবার তাঁদের আর্থিক ভাবে সাহায্য করে পাশে দাঁড়ালেন বলিউড অভিনেতা হৃত্তিক রোশন। ১০০ জন বলিউড ড্যান্সারদের অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠালেন তিনি। এর আগেও বিএমসি কর্মীদের করোনা ভাইরাস থেকে সচেতন থাকতে মাস্ক বিলি করেন অভিনেতা। ফের ড্যান্সারদের আর্থিক সাহায্য করে মানবিকতার নিদর্শন দিলেন অভিনেতা হৃত্তিক।
বলিউড গানের কো-অর্ডিনেটর রাজ সুরানি জানিয়েছেন, করোনা সংকটকালে আর্থিক ভাবে পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অভিনেতা। তাঁদের কাছে হৃত্তিকের এই সাহায্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ড্যান্সারদের কাছে ব্যাঙ্ক থেকে এসএমএস আসাতে খুব খুশি তাঁরা। অভিনেতাকে কৃতজ্ঞতাও জানিয়েছেন ।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…