চীন সত্যি বলছে না, লাদাখ সীমান্ত থেকে সেনা সরায়নি লাল ফৌজ, স্পষ্ট জানাল কেন্দ্র
কয়েকদিন আগে চীন দাবি করেছিল, লাদাখ সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর চীন ও ভারত দুই দেশই সম্পূর্ণভাবে সেনা প্রত্যাহার করেছে। কিন্তু উপগ্রহ চিত্রের সাথে চীনের এই দাবি মিলছে না। আর শেষপর্যন্ত বৃহস্পতিবার ভারতীয় বিদেশমন্ত্রক অনুরাগ শ্রীবাস্তব জানিয়েছেন, “সেনা প্রত্যাহারের কাজ কিছুটা এগিয়েছে। কিন্তু সম্পূর্ণ প্রত্যাহার হয়নি।” এর আগেও বেজিং থেকে বলা হয়েছিল যে সেনা প্রত্যাহার করা হয়েছে, কিন্তু উপগ্রহ চিত্রে দেখা গেছে সেনা প্রত্যাহার হয়নি।
আবার চীন এক ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে সেনা প্রত্যাহারের দাবি করে। আদতে যা একদম সত্যি নয়। ভারতের বিদেশমন্ত্রক স্পষ্ট করে এটাও বলেছেন যে দুই দেশের মধ্যে আলোচনা চলছে। দুই দেশকেই শান্তি ফেরানোর জন্য আবেদন করা হয়েছে। এই দুই দেশের সম্পর্ক মজবুত করার জন্য একাধিক পদক্ষেপ ও নেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন। যদিও এই সেনা প্রত্যাহার যে চীন করেনি, সেই নিয়ে চীন আর কোনো মন্তব্য করেনি।
প্রসঙ্গত, বহুদিন ধরেই চীন ও ভারতের মধ্যে লাদাখ সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর টানাপোড়েন চলছে। বার বার ঘন্টার পর ঘন্টা বৈঠকের পরেও সমস্যার সমাধান হয়নি। ড্রাগনের দেশ সীমান্ত থেকে সেনা প্রত্যাহার করছে না। বরং আরও বেশি করে সেনা, যুদ্ধের সরঞ্জাম মজুত করে রাখছে লাল ফৌজ।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…