বিনোদন

‘এক মাস হয়ে গেল, আর কখনও তোর ফোন আসবে না’, বন্ধু প্রয়াণে আবেগপ্রবণ পোস্ট মুকেশের

পরিচালক মুকেশ ছাবড়ার প্রথম ছবি ‘দিল বেচারা’ আগামী ২৪শে জুলাই হটস্টারে মুক্তি পেতে চলেছে। তবে মুক্তির আগেই পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন ছবির অভিনেতা সুশান্ত সিং রাজপুত। যিনি ছিলেন মুকেশের খুব কাছের বন্ধু। সুশান্ত মুকেশকে কথা দিয়েছিলেন যে, তার প্রথম ছবিতে কাজ করবেন তিনি।

যদিও সেই কথা রেখেছেন সুশান্ত, তবে এখন তিনি সকলের চেয়ে বহু দূরে। সম্প্রতি ‘দিল বেচারা’ নিয়ে কথা বলতে গিয়ে তাই আবেগপ্রবণ হয়ে পড়েছেন মুকেশ। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে লিখেছেন, “এক মাস হয়ে গেল, আর কখনও তোর ফোন আসবে না আমার কাছে।”

উল্লেখযোগ্য, গত ১৪ই জুন বান্দ্রার বাড়িতে আত্মহত্যা করেছেন জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুত। তার অনুগামীদের দাবী তাকে পরিকল্পনা করে খুন করা হয়েছে। যদিও ঘটনার তদন্ত চালাচ্ছে মুম্বাই পুলিশ। এখনও পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয়েছে অনেককে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026