নিউজ

আজ ফল ঘোষণা উচ্চমাধ্যমিকের, কিভাবে দেখবেন রেজাল্ট, জেনে নিন ওয়েবসাইট

পূর্ব ঘোষণা মতো আজ প্রকাশিত হবে উচ্চমাধ্যমিকের ফলাফল। আজ বিকেলে ৩.৩০ মিনিটে আনুষ্ঠানিক ভাবে ফল প্রকাশ করবেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস। সংসদের তরফে ফল প্রকাশের পরই বিভিন্ন ওয়েবসাইটে দেখা যাবে উচ্চমাধ্যমিকের ফলাফল। বিকেল ৪ টে থেকে বিভিন্ন ওয়েবসাইটে ফলাফল দেখতে পারবে ছাত্রছাত্রীরা। শুধুমাত্র ওয়েবসাইট নয়, এসএমএস এবং অ্যাপের মাধ্যমেও ফল জানতে পারবে ছাত্রছাত্রীরা।

করোনা ভাইরাসের জন্য এবছর ফলপ্রকাশের দিনই মার্কশিট এবং সার্টিফিকেট দেওয়া হবেনা। আগামী ৩১শে জুলাই সংসদের বিভিন্ন ক্যাম্প থেকে বিতরণ করা হবে মার্কশিট এবং সার্টিফিকেট। করোনা ভাইরাসের জন্য এবছর কয়েকটি পরীক্ষা বাকি থাকতেই বন্ধ করে দেওয়া হয় উচ্চমাধ্যমিক পরীক্ষা। এরপর রাজ্য সরকারের তরফে জানানো হয়েছিল, পরীক্ষা নেওয়া হবে। কিন্তু বিভিন্ন জটিলতায় শেষ পর্যন্ত তা নেওয়া হয়নি। যে বিষয়গুলি পরীক্ষা হয়েছে সেগুলিতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে বাকি বিষয়গুলিতে নম্বর দেওয়া হবে বলে জানানো হয়েছিল শিক্ষা দপ্তরের তরফে।

সংসদের ওয়েবসাইট থেকে কিভাবে দেখবেন উচ্চমাধ্যমিকের ফলাফল:

১. উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অফিসিয়াল ওয়েবসাইটে (wbchse.nic.in) যান।

২. এবার WBCHSE Result 2020 লিঙ্কে ক্লিক করুন।

৩. সেখানে নিজের রোল নম্বর এবং জন্ম তারিখ দিন। ‘Submit’-এ ক্লিক করুন।

৪. স্ক্রিনে ২০২০ সালের রেজাল্ট (HS Result 2020) দেখাবে।

অন্যান্য কোন কোন ওয়েবসাইটে দেখা যাবে:

wbresults.nic.in

www.exametc.com

www.indiaresults.com

www.results.shiksha

এসএমএস এর মাধ্যমে কিভাবে জানবেন:

WB12<space>Roll Number লিখে 54242 নম্বরে এসএমএস করুন।

অথবা, WB12<space>Roll Number লিখে 5676750 নম্বরে এসএমএস করুন।

অ্যাপের মাধ্যমে কিভাবে জানবেন:

Google Play Store-এ গিয়ে WBCHSE Results 2020 App ডাউনলোড করুন। সেখানে সহজেই উচ্চমাধ্যমিকের রেজাল্ট দেখতে পাবেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026