দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের ও মৃতের সংখ্যা। আর প্রতিদিনই পুরোনো রেকর্ড ভেঙে নতুন রেকর্ড করছে করোনা। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১০ লক্ষের গন্ডি পেরোল। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘন্টায় দেশে মোট সংক্রমিত হয়েছেন ৩৪ হাজার ৯৫৬ জন। যা এখনও পর্যন্ত সর্বাধিক রেকর্ড বৃদ্ধি। শুধু আক্রান্তের সংখ্যাই নয়, মৃতের সংখ্যাতেও রেকর্ড হয়েছে। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৬৮৭ জনের।
দেশে করোনাতে মৃত্যু হয়েছে মোট ২৫ হাজার ৬০২ জনের। তবে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন এখনও পর্যন্ত দেশে ৬ লক্ষ ৩৫ হাজার জন। দেশে সুস্থতার হার ৬৩.৩৪ শতাংশ। দেশের যে রাজ্যগুলোতে সবচেয়ে বেশি মানুষ করোনা ভাইরাসের কবলে পড়েছেন তাদের মধ্যে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। এরপরেই রয়েছে তামিলনাড়ু, দিল্লি, কর্নাটক, গুজরাট, উত্তরপ্রদেশ এবং তেলেঙ্গানা।
দেশে যেভাবে রোজ সংক্রমণের সংখ্যা বাড়ছে। তাই দেশের বিভিন্ন জায়গাতে লকডাউন ঘোষণা করা হচ্ছে। মনে করা হচ্ছে যে এরকম ভাবেই সংক্রমণ কিছুটা হলেও কমানো সম্ভব।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…