শ্রেয়া চ্যাটার্জি – NASA এবং European Space Agency সূর্যের একদম কাছ থেকে ছবি তুলে প্রথম প্রকাশ করল। সূর্যের কক্ষপথের এই প্রথম ছবি প্রকাশ করেছে এই দুটি সংস্থা। ছবি দুটি প্রকাশ করে তারা দাবি করেছে, এত কাছ থেকে সৌরকক্ষপথের এমন স্পষ্ট ছবি আগে দেখা যায়নি। অসাধারণ এই ছবিগুলিকে বিজ্ঞানীরা ‘campfires’ বলে নামকরণ করেছেন।
European Space Agency- র এইসব কক্ষপথের প্রজেক্ট এর বিজ্ঞানী ড্যানিয়েল মুলার জানান, ‘আমরা ভাবতেও পারিনি এত তাড়াতাড়ি আমরা সফল হতে পারব। এই ছবিটিতেই বোঝা যাচ্ছে, শুরুতেই সৌর কক্ষপথটি কত সুন্দর হয়ে উঠতে পারে।’ লাল এবং হলুদ রংয়ের যে ধরনের ছবিগুলি তোলা হয়েছে তাদের তরঙ্গের দৈর্ঘ্য ক্রমান্বয়ে ৩০ এবং ১৭ ন্যানোমিটার। Extreme Ultraviolet Images (EUI) এর প্রমাণাদি তথ্যের উপর বিচার করে দেখা যায়, সূর্যের উপরিভাগের তাপমাত্রা প্রায় ১ মিলিয়ন ডিগ্রি।
এই মিশনটি চালু হওয়ার সাথে সাথেই অনেকগুলি চ্যালেঞ্জের মুখোমুখি হয়। তাছাড়া বর্তমানের করোনা ভাইরাসের যে পরিস্থিতি তার প্রভাব এখানেও পড়েছে। যেখান থেকে এই মিশনটি পুরোপুরি নিয়ন্ত্রণ করা হয় সেই সংস্থা European Space Operations Centre, যেটি জার্মানিতে অবস্থিত, মহামারীর জন্য কার্যত সংস্থাটি দু সপ্তাহ বন্ধ ছিল। “এই মহামারীর মধ্যেও এই মিশনটিকে সাফল্যমন্ডিত করার ব্যবস্থা করা হয়েছে।” এমনটাই জানিয়েছেন, সোলার অর্বিটারস ইমেজার্সের প্রিন্সিপাল ইনভেস্টিগেটর রাসেল হাওয়ার্ড।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…