বিনোদন

ফের নক্ষত্রপতন বলিউডে, প্রয়াত ‘দৃশ্যম’ পরিচালক নিশিকান্ত কামাত

ঋদ্ধিমান রায়: মাসখানেক ধরেই একের পর এক দুঃসংবাদে খারাপ সময় যাচ্ছে বলিউডের। আজ বিকেলে মৃত্যু হল অজয় দেবগণ-তাবু অভিনীত বিখ্যাত ছবি ‘দৃশ্যম’ এর পরিচালক নিশিকান্ত কামাতের।

লিভার শিরোসিসের অসুখ হয়েছিল তাঁর বলে জানা যাচ্ছে। গত ৩১ জুলাইয়ে পেট ও প্লীহার ব্যাথা নিয়ে ভর্তি হন হায়দ্রাবাদের একটি বেসরকারি হাসপাতালে। শারীরিক পরীক্ষার পর তাঁর শরীরে ক্রনিক লিভার সহ আরো কিছু সংক্রমণ লক্ষ্য ধরা পড়ে। গত ১৩ আগস্ট অবশ্য হাসপাতাল চিকিৎসকেরা নিশিকান্তকে বিপদমুক্ত বলে জানান, যদিও তিনি তখন আইসিইউ তে ভর্তি ছিলেন। আজ বিকেলে হাসপাতাল কর্তৃপক্ষ তাঁর মৃত্যুর খবর প্রকাশ করে। নিশিকান্ত কামাতের বয়স হয়েছিল পঞ্চাশ বছর।

পরিচালকের মৃত্যুতে শোক প্রকাশ করে ট্যুইট করেন বলিউড অভিনেতা রিতেশ দেশমুখ, অজয় দেবগণ। ‘মাদারি’, ‘রকি হ্যান্ডসাম’ প্রভৃতি জনপ্রিয় ছবির পরিচালক হিসেবে কাজ করলেও ‘দৃশ্যম’ ছবিটিই তাঁর পরিচালনা জীবনে সাফল্যের মাইলস্টোন হিসেবে দেখা হয়। পাশাপাশি নিজেও বেশ কিছু হিন্দি ও মারাঠি ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয় করেন নিশিকান্ত কামাত।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026