বিনোদন

সুশান্তকে নয়, বেশি ফোন করেছিলেন অন্য কাউকে, জেরায় মুখ খুললেন রিয়া চক্রবর্তী

সুশান্ত কাণ্ডে মূল অভিযুক্ত রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনা, প্রতারণা এবং সম্পত্তির আত্মসাৎসহ বিভিন্ন ধারায় এফআইআর দায়ের করেছেন সুশান্তের বাবা কেকে সিং। এরপর অর্থ পাচারের অভিযোগের ভিত্তিতে শুক্রবার রিয়া চক্রবর্তীকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে এনফর্সমেন্ট ডিরেক্টরেট। মাত্র ১৪ লক্ষ টাকা আয় করে কি করে তিনি ৭৬ লক্ষ টাকার ফ্ল্যাট কিনেছেন সেই বিষয়ে তাকে প্রায় ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। জানা গিয়েছে ইডির সঙ্গে সহযোগিতা করেননি রিয়া।

একইসাথে খতিয়ে দেখা হয় রিয়া ও সুশান্তের কল রেকর্ড। গত এক বছরে রিয়া কাকে কতবার ফোন করেছিলেন জানা গিয়েছে সেই সকল প্রশ্নের উত্তর। অস্বাভাবিকভাবে সুশান্তের থেকেও বেশি বার কথা বলেছেন রিয়া অন্য কারো সঙ্গে। কল রেকর্ড অনুযায়ী সুশান্তের সঙ্গে গত একবছরে রিয়ার কথা হয়েছে ১৩৭ বার। অন্যদিকে শ্রুতি মোদি যিনি রিয়ার বর্তমান ও সুশান্তের প্রাক্তন ম্যানেজার, তার সাথে কথা হয়েছে ৮০৮ বার। একইসাথে পরিচালক মহেশ ভাটের সাথে কথা হয়েছে ১৬ বার।

সূত্র থেকে আরও জানা গিয়েছে সুশান্ত যেই সময় মানসিক অবসাদে ভুগছিলেন অর্থাৎ ২০শে জানুয়ারী থেকে ২৪শে জানুয়ারীর মধ্যে রিয়া সুশান্তকে ২৫ বার ফোন করেন। উল্লেখযোগ্য, রিয়া ও তার পরিবারের সদস্যেরা তার মানসিক অবসাদের কথা সবাইকে জানিয়ে দেবেন বলে হুমকি দিতে থাকেন। সেই পরিস্থিতি থেকে বাঁচার জন্য মুম্বাই থেকে চন্ডীগড় দিদির বাড়িতে চলে যান সুশান্ত। তখন তাকে মুম্বাই ফেরার জন্য ২৫ বার ফোন করেছিলেন রিয়া। একই সাথে আরও জানা গিয়েছে গত ৮ই জুন-১৪ই জুন পর্যন্ত সুশান্তের সঙ্গে কোনো কথা হয়নি রিয়ার। তবে অন্য কোনো নাম্বারের মাধ্যমে তাদের কথা হয়েছে কিনা তা স্পষ্ট জানা যায়নি।

কল রেকর্ড থেকে আরও তথ্য উঠে এসেছে যে, গত এক বছরে বাবার সঙ্গে রিয়ার কথা হয় ১১৯২ বার। পাশাপাশি তার ভাই সৌভিক চক্রবর্তীর সাথে কথা হয় ১০৬৯ বার। প্রসঙ্গত, সুশান্তের মৃত্যুর পর থেকেই অভিযুক্তের কেন্দ্রবিন্দুতে রয়েছেন রিয়া চক্রবর্তী। তবে তার ঘনিষ্ঠদের দাবী তার নামে মিথ্যে রটিয়ে বদনাম করা হচ্ছে। কিছু না জেনেই দোষীর তকমা লাগানো, এমনকি সোশ্যাল মিডিয়ায় চলছে কুরুচিকর আক্রমণ। সম্প্রতি সুশান্ত আত্মহত্যা কান্ডে হস্তক্ষেপ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এরপর অন্তত আসল সত্য উঠে আসবে, এমনটাই আশা করছেন সুশান্তের পরিবারসহ অনুগামীরা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026