অফবিট

গ্রামে নেই পাকা রাস্তা, ইলেকট্রিক, সেই গ্রামের এক মেয়ে পাশ করলো UPSC

শ্রেয়া চ্যাটার্জি – কুমারী প্রিয়াঙ্কা, স্কুল থেকে ফেরার পথে তার বাবার ফার্মে তাকে সাহায্য করতেন। প্রিয়াঙ্কার যে গ্রামে জন্ম সেই গ্রামে কোন ইলেকট্রিক নেই, পাকা রাস্তা নেই। রামপুরের এক গন্ডগ্রামে তিনি থাকেন। প্রতিদিন ৪০ জন ছাত্রছাত্রীকে তিনি পড়ান কিছু অতিরিক্ত টাকা পাওয়ার জন্য। নানান রকম বাধাবিঘ্ন কাটিয়ে ২৮ বছর বয়সে এসে প্রথমবারে চেষ্টাতেই ইউ.পি এস.সি পাস করলো।

রেজাল্ট বেরোনোর পর দুদিন পরে তিনি তার বাড়ির লোককে জানাতে পেরেছেন কারণ রামপুর থেকে দেরাদুন এর দূরত্ব ১৪৫ কিলোমিটার। তিনি দেরাদুনে থাকেন এবং তার পরিবার থাকেন রাখতে। তার বাবা দিওয়ান রাম গ্রামের উঁচু জায়গায় গিয়ে কোন সিগন্যাল পাওয়ার পরই শেষ পর্যন্ত জানতে পারেন তার মেয়ে ২৫৭ র‍্যাংক করেছে। শুনে আনন্দে তার দুচোখ ভরে জল এসেছিল।

প্রিয়াঙ্কা জানায় রামপুরে একটি প্রাথমিক বিদ্যালয়ে পড়তেন। তারপরে রামপুর থেকে ১-২ কিলোমিটার দূরে টপরটিতে একটি বিদ্যালয়ে পড়াশোনা করেছেন। স্কুলের ছুটি হওয়ার পরে এসে তার বাবাকে বাবার ফার্মের কাজে সাহায্য করতেন। কারণ এটাই ছিল তাদের একমাত্র জীবিকা। দশম শ্রেণীর বোর্ড পরীক্ষা পাস করার পর তার শিক্ষক-শিক্ষিকারা তার মা-বাবাকে জানিয়েছিলেন এইবার ভাল পড়াশোনার জন্য তাকে আরো ভালো ইন্সটিটিউশনে ভর্তি হতে হবে।তারপরে তার বাবা-মা তাকে গোপেশ্বর এ নিয়ে যান সেখানেই একটি সরকারি কলেজে ভর্তি করে দেন সেখান থেকেই তিনি বি.এ পাস করেন। তারপর তিনি দেরাদুনে চলে আসেন সেখানেই তিনি একটি কলেজ থেকে ল পাস করেন।

তারপরও তার জীবনে এমন সাফল্য আসে। তিনি জানান তিনি জীবনের সবকিছু দেখেছেন এবং এই কঠোর পরিশ্রমই তাতে তার লক্ষ্যে পৌঁছতে সাহায্য করেছে। এখন তিনি ভারতের অনেক মহিলার কাছে আদর্শ হয়ে উঠতে পারেন। কঠোর পরিশ্রম আর মনের ইচ্ছাকে সঙ্গ করলে একদিন ঠিক নিজের লক্ষ্যে যে পৌঁছে যাওয়া যায় তার একমাত্র উদাহরণ প্রিয়াঙ্কা।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026