বিনোদন

অবশেষে করোনা মুক্ত হয়ে বচ্চন পরিবারে ফিরলেন অভিষেক

বলিউডের বিগ বি-র গোটা পরিবার এখন সুস্থ। এক মাস আগে অমিতাভ বচ্চন সহ তার পরিবারের চারজন অর্থাৎ অভিষেক বচ্চন, ঐশ্বর্য রাই বচ্চন, এবং আরাধ্যা করোনায় আক্রান্ত হয়েছিলেন। তারা চারজন নানাবতী হসপিটালে ভর্তি হয়েছিলেন। ঐশ্বর্য এবং তার মেয়ে আরাধ্যা কিছুদিনের মধ্যেই করোনা মুক্ত হয়েছিলেন তার জন্য তাদেরকে শুভেচ্ছা জানিয়েছে বহু নেটিজেন। এছাড়া কিছুদিন আগে অমিতাভ বচ্চন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। সেই সঙ্গে তিনি সোশ্যাল মিডিয়ায় যারা যারা তার আরোগ্য কামনা করেছিলেন তাদের ধন্যবাদ জানিয়েছেন।

এবার নানাবতী হসপিটালের থেকে সুস্থ হয়ে বচ্চন পরিবারে ফিরলেন অভিষেক। শনিবার দিন তার ফল নেগেটিভ আসতেই তিনি টুইটারে পোস্ট করে জানিয়ে দিয়েছিলেন। তিনি লিখেছেন, “প্রমিস প্রমিসই হয় ! আজ দুপুরে আমার কোভিড টেস্ট রিপোর্ট নেগেটিভ এসেছে৷ আমি আগেই বলেছিলাম করোনার বিরুদ্ধে লড়াইয়ে জিতবই৷ যারা আমার সুস্থ হওয়ার প্রার্থনা এতদিন করেছেন, তাঁদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ৷ নানাবতী হাসপাতালের ডাক্তার ও নার্সদের বিশেষ ধন্যবাদ৷ তাঁরা যা এতদিন করেছেন, অসাধারণ৷ থ্যাঙ্কিউ।”

প্রসঙ্গত তার বাবার সুস্থ হওয়ার কথা জানিয়েছিলেন তিনি টুইটারে। সেই টুইটার পোস্ট করা মাত্রই রিপোস্ট হয় সোশ্যাল মিডিয়ায়। অমিতাভ বচ্চনের যেদিন থেকে এই করোনা আক্রান্ত হওয়ার কথা জানতে পেরেছিলেন প্রায় অনেক মানুষ প্রার্থনা করেছিলেন তার সুস্থ হওয়ার জন্য। গত রবিবার বলিউডের বিগ বি সুস্থ হয়ে বাড়ি ফেরেন।

এছাড়া কিছুদিন আগে তার ২৬তম দিনের কেয়ার বোর্ড দিনকয়েক আগে পোস্ট করেছিলেন। তার ক্যাপশনে লিখেছিলেন, “হসপিটাল ডে: ২৬। ডিসচার্জ প্ল্যান: NO! কাম অন বচ্চন, তুমি পারবে”। তার এই পোষ্টের নিচে অসংখ্য মানুষ তার আরোগ্য কামনা করেছেন। শুধুমাত্র নেটিজেন নয় বলিউডের সেলিব্রেটি তাকে সাহস যুগিয়েছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026