নিউজ

শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, সপ্তাহের শুরুতে প্রবল বৃষ্টি দক্ষিণের জেলাগুলিতে

রবিবার বঙ্গোপসাগরে পুনরায় একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা। উত্তর বঙ্গোপসাগরে তৈরি হবে নতুন এই নিম্নচাপ। এই নিম্নচাপের প্রভাবে আগামী সপ্তাহের শুরুতে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলা গুলিতে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, নতুন এই নিম্নচাপটি ক্রমশ পূর্ব ও মধ্য ভারতের দিকে সরবে। এর প্রভাবে বিহার, ওড়িশা, ঝাড়খন্ড, ছত্তিশগড়, মধ্যপ্রদেশের একাধিক এলাকায় আগামী সপ্তাহের মাঝামাঝি প্রবল বৃষ্টির সম্ভাবনা আছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এই নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হতে পারে।

কলকাতায় আজ সকাল থেকে আংশিক মেঘলা আকাশ। আগামী ৪৮ ঘন্টা কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলা গুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলিতে আগামী ২৪-৪৮ ঘন্টা বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। নিম্নচাপের জেরে সোমবার দক্ষিণবঙ্গের জেলা গুলিতে আবহাওয়া পরিবর্তন হতে পারে। নিম্নচাপের জন্য ৫০-৬০ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। প্রশাসনের তরফে ইতিমধ্যেই মৎসজীবীদের সমুদ্র থেকে ফিরে আসতে বলা হয়েছে।

উত্তরবঙ্গে বিগত কয়েকদিন বৃষ্টি কম হলেও, আগামী ২৪ ঘন্টায় আবার বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। উত্তরবঙ্গের পাঁচ জেলায় আগামী ২৪ ঘন্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পঙ, জলপাইগুড়ি, অলিপুরদুয়ার এবং কোচবিহারে আগামী ২৪ ঘন্টায় বৃষ্টির সম্ভাবনা আছে। এর মধ্যে দার্জিলিং, কালিম্পঙ, জলপাইগুড়িতে রবি ও সোমবার অতিভারী বৃষ্টি হতে পারে। একইসাথে মালদহ এবং দুই দিনাজপুরেও বৃষ্টির সম্ভাবনা আছে।

গত ২৪ ঘন্টায় কলকাতায় বিক্ষিপ্তভাবে কয়েক দফা বৃষ্টি হয়েছে। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। আজ সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বিকেলে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭৬ থেকে ৯৫ শতাংশ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026