বিনোদন

তারা গোনো সুশান্ত, ছবি পোস্ট করে বললেন ‘দিল বেচারার’ নায়িকা সঞ্জনা

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের শেষ অভিনীত ছবির ‘দিল বেচারা’ রিলিজ করবে ২৪ তারিখে। কিছুদিন আগেই ছবির ট্রেলার রিলিজ করেছে এবং সেই ট্রেলার নেটিজেনদের মন ছুঁয়ে গেছে। সেই ট্রেলারে অভিনেতা এবং অভিনেত্রীর বলা ডায়লগ ভাইরাল হয়েছে নেটে। এই সিনেমার অভিনেত্রী সঞ্জনা সাঙ্ঘী সুশান্ত সিং রাজপুতের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন। অভিনেতার মৃত্যুর পর সঞ্জনা তার দুঃখ প্রকাশ করেছেন একটি ভিডিওর মাধ্যমে।

সম্প্রতি তিনি তার ইনস্টাগ্রামে সুশান্ত এবং তার একটি ছবি শেয়ার করেছেন। সঙ্গে তিনি লিখেছেন, “এটি আমার একমাত্র পছন্দের মুহূর্ত সুশান্তের সঙ্গে দুজনেই আমরা প্রেমের অনুভবে পরস্পরের দিকে তাকিয়ে ছিলাম। এই ছবিটি দেখলেই আমার মনটা একটু ভালো হয়ে যায়”। এই সিনেমায় ক্যামেরার পেছনে তারা যে মুহূর্ত কাটিয়েছেন সেই ছবি পোস্ট করে আবেগপ্রবণ হয়ে পড়েছেন অভিনেত্রী।

সুশান্ত মৃত্যুর পর অভিনেত্রী তার সঙ্গে কিছু ছবি পোস্ট করেন দুঃখ প্রকাশ করেছেন এবং তার থেকে যা শিখেছে তার জন্য ধন্যবাদ জানিয়েছেন সঞ্জনা। সুশান্ত এর মৃত্যুর পর তিনি তার দুঃখ প্রকাশ করে একটি ভিডিওর মাধ্যমে, সেই ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। এছাড়াও সুশান্ত সঙ্গে তার কিছু কিছু ছবি দিয়ে সিনেমার ডায়লগ ক্যাপশনে দিচ্ছেন অভিনেত্রী। নেটিজেনরা ওই ছবি পছন্দ করছেন।

প্রসঙ্গত, ‘দিল বেচারা’ ডিজনি প্লাস হটস্টারে রিলিজ করবে। পরিচালক মুকেশ ছাবরার এটি প্রথম সিনেমা এবং সঞ্জনার এটি ডেবিউ ফিল্ম। অনেকদিন আগেই এটি রিলিজ করার কথা ছিল কিন্তু লকডাউনের জন্য তা হতে পারেনি। তাই ২৪ শে জুলাই ওটিটি প্লাটফর্মে রিলিজ হবে। হটস্টারের সাবস্ক্রাইভ আনসাবস্ক্রাইভ সবাই সিনেমা দেখতে পারবে। কিছুদিন আগেই এর টাইটেল ট্রাক এবং ট্রেলার রিলিজের পর দর্শকদের সামনে উপস্থিত আবার ফুটে উঠেছে। টাইটেল ট্রাক এবং ট্রেলার ফক্স স্টুডিও হিন্দি, ডিজনি প্লাস হটস্টার এই ইউটিউব চ্যানেলে রিলিজ করেছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026