অমিতাভ বচ্চনের শারীরিক অবস্থা স্থিতিশীল, চিকিৎসায় সাড়া দিচ্ছেন বিগ বি
করোনা আক্রান্ত অমিতাভ বচ্চনের শারীরিক অবস্থা স্থিতিশীল। তিনি বর্তমানে মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি রয়েছেন। হাসপাতাল সূত্রের খবর অনুযায়ী, তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন। উন্নতি হচ্ছে অক্সিজেনের মাত্রার। এর পাশাপাশি অভিষেক বচ্চন ও স্থিতিশীল রয়েছেন। তাঁর শারীরিক অবস্থার উন্নতি ঘটছে।
হাসপাতাল সূত্রে খবর, যখন হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছিল, তখন অক্সিজেনের মাত্রা বেশি ছিল। কিন্তু এখন সেই মাত্রা অনেকটাই কম আছে। অক্সিজেনের মাত্রা স্বাভাবিক হচ্ছে। তাঁর ফুসফুসের অবস্থায় স্থিতিশীল। এর আগে ৮০-র দশকে কুলির শুটিংয়ের সময় তাঁর শরীরে বিরাট আঘাত লাগে। তারপর থেকেই তিনি বিশেষ কিছু ওষুধের উপর রয়েছেন। এই করোনা আক্রান্ত হবার পর সেই ওষুধের সামঞ্জস্যতা বজায় রেখে তাঁকে ওষুধ দেওয়া হচ্ছে।
অভিষেক বচ্চনের অবস্থা স্থিতিশীল আছে। গতকাল বিগ বি টুইট করে সবাইকে পাশে থাকার জন্য এবং তাঁর জন্য প্রার্থনা করেছেন বলে সকলকে ধন্যবাদ জানিয়েছেন। এছাড়া তিনি বলেছেন যে ঐশ্বর্যা ও আরাধ্যার চিকিৎসা বাড়িতেই হবে। বর্তমানে তাঁদের দুজনকেই হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…