বিনোদন

সুশান্তের মৃত্যুর জন্য সলমান খানকে জেরা করা হবে না, স্পষ্ট জানাল মুম্বাই পুলিশ

সুশান্ত সিং রাজপুত এর মৃত্যুর পর বলিউডের অনেক সেলিব্রেটিদের ওপর আঙুল ওঠে। বিভিন্ন পরিচালক এবং নায়ক নায়িকাদের দায়ী করতে থাকেন নেটিজেন এই মৃত্যুর জন্য। সেই তদন্তের জন্য মুম্বাই পুলিশ তার কাছের বন্ধুবান্ধব পরিবারকে জিজ্ঞাসাবাদ করছে। এছাড়াও তার প্রেমিকা রিয়া চক্রবর্তী, সঞ্জায় লিলা ভানসালি, মুকেশ ছাবড়া, সঞ্জনা সংঘীর রেকর্ড বয়ান করা হয়েছে।

এছাড়াও অভিনেতা সালমান খানকে দোষী মনা হচ্ছিল এই মৃত্যুর কারনে। তাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করবেন এমনই চর্চা হচ্ছিল নেট দুনিয়ায়। কিন্তু ডিএনএ-র একটি প্রতিবেদন অনুসারে, বান্দ্রা পুলিশ স্পষ্ট জানিয়েছেন সালমান খানকে কোন জিজ্ঞাসাবাদ করা হবে না। তার প্রাক্তন ম্যানেজার রেশমা শেট্টিকে জিজ্ঞাসাবাদ করা করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে এমন কোনো তথ্য জানা যায়নি সালমান খান এবং সুশান্তের বিষয়ে।

বলিউডের পরিচালক করন জোহার, মহেশ ভাট, একতা কাপুর প্রমূখ পরিচালকদের তার মানসিক অবসাদের জন্য দায়ী করা হচ্ছিল। এছাড়া সালমান খান তাঁর মৃত্যুর পর তাঁর পরিবারকে সমবেদনা জানিয়ে ছিলেন। তার ভক্তদের বলেছিলেন সুশান্তের ভক্তদের পাশে দাড়াতে।

তিনি বলেছিলেন, “আমার সমস্ত ভক্তদের কাছে অনুরোধ রইল সুশান্তের ভক্তদের সাথে দাঁড়ানোর জন্য। যে ভাষা ব্যবহার করা উচিত নয় সেই ভাষা ব্যবহার করবেন না এবং বোঝার চেষ্টা করুন। প্রিয়জনের হারিয়ে যাওয়া অত্যন্ত বেদনাদায়ক তাই তার পরিবারের ও ভক্তদের পাশে দাঁড়িয়ে সমর্থন করুন”।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026