বলিউড

৫৩ বছর বয়সে বর্তমানের বলি ডিভাদের টেক্কা দিচ্ছেন সালমান খানের এই নায়িকা, দেখুন এমন ছবি

৮০’র দশকের শেষের দিকে বড়পর্দায় মুক্তি পেয়েছিল সুরজ বরজাতিয়া পরিচালিত ‘ম্যায়নে পেয়ার কিয়া’ ছবিটি। বলাই বাহুল্য ছবিটি সেইসময় নিঃসন্দেহে বক্সঅফিস কাঁপিয়ে দিয়েছিল। ছবিটি সালমান খানের সেইসময়ের দ্বিতীয় ব্লকবাস্টার হিট ছিল। ছবিতে তার বিপরীতে ছিলেন ভাগ্যশ্রী। বড়পর্দায় তাদের রসায়ন খুব অল্পসময়ে নজর কেড়েছিল গোটা দর্শকমহলের। এমনকি অভিনেত্রী হিসেবেও নিজের একটা আলাদা পরিচিতি তৈরি করে নিয়েছিলেন দর্শক একাংশের মাঝে।

তবে ‘ম্যায়নে পেয়ার কিয়া’তে অভিনয় করার পর থেকে আর তাকে সেভাবে বড়পর্দায় দেখা যায়নি। হিমালয় দাসানির সাথে বিয়ের পর থেকেই অভিনেত্রী বড়পর্দায় সেভাবে দেখা দেননি। বর্তমানে বেছে বেছে কাজ করে থাকেন তিনি। বিবাহের পর থেকেই সংসারে মনোযোগী হয়েছিলেন ভাগ্যশ্রী। সেইসময় নিজের ছেলে মেয়েকে সময়ও দিয়েছিলেন তিনি। ইতিমধ্যেই তার কন্যা ও পুত্র বিনোদন জগৎ’এ আত্মপ্রকাশ করেছে। ছেলের নাম অভিমন্যু, মেয়ের নাম অবন্তিকা। উল্লেখ্য, ভাগ্যশ্রী কন্যা অবন্তিকা ‘মিথ্যা’ নামক ছবির সূত্র ধরেই আত্মপ্রকাশ করেছিলেন।

তবে ৫৩ বছর বয়সেও এই অভিনেত্রী টেক্কা দিতে পারেন বলিউডের একাধিক ডিভাদের। ট্রাডিশনাল হোক কিংবা ওয়েস্টার্ন যেকোনো লুকেই তাক লাগান অভিনেত্রী। সম্প্রতি শাড়ি লুকে দেখা মিলেছে তার। এদিন গোল্ডেন প্রিন্টের একটি সুন্দর শাড়িতে ছিলেন অভিনেত্রী। খোলা চুলে, হালকা সাজে পরেছিলেন জমকালো গয়নাও। সাথে ঠোঁটে বজায় রেখেছিলেন তার সেই চির পরিচিত হাসি, যা আবারো মুগ্ধ করেছে তার অগণিত ভক্তমহলকে।

এদিন তার শেয়ার করে নেওয়া ছবিতে দেখা গিয়েছে তার স্বামী ও মেয়েকেও। দেখা মিলেছে তার ঘনিষ্ঠমহলের একাংশেরও। খুব স্বাভাবিকভাবেই সেই ঝলক নজর এড়ায়নি গোটা নেটদুনিয়ার। এদিন তার মেয়ে অবন্তিকা চেরি রেড এমব্রয়ডাড়ির একটি লেহেঙ্গা পরেছিলেন। এই পোশাকে তারা এদিন যে কোনো একটি বিবাহের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তা অবশ্য ছবিতে নজর রাখলেই স্পষ্ট হবে। তবে বলাই বাহুল্য, এদিন যেন অভিনেত্রী এই গোল্ডেন প্রিন্টের শাড়িতে নিজের মেয়েকেও টেক্কা দিচ্ছিলেন। আপাতত ভাগ্যশ্রীর শেয়ার করে নেওয়া সেই ঝলকই রীতিমতো ভাইরাল একাংশের মাঝে।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026