Union Budget: নতুন অর্থবর্ষে প্রায় ৬০০ কোটি টাকা বরাদ্দ কমল ইস্ট-ওয়েস্ট মেট্রোয়

ফেব্রুয়ারি মাসের প্রথম দিনে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন চলতি বছরের সরকারি বাজেট প্রকাশ করেছেন। আর সেই বাজেটে প্রত্যাশমত অনেকটাই বরাদ্দ কমেছে ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের জন্য। এই প্রসঙ্গে কলকাতা মেট্রোরেল কর্পোরেশন লিমিটেড জানিয়েছে যে ২০২৩-২৪ অর্থবর্ষের জন্য এবারের বাজেটে ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এর আগের অর্থবর্ষে এই বরাদ্দের পরিমাণ ছিল ১১০০ কোটি টাকা। বিগত বছরের তুলনায় প্রায় ৬০০ কোটি টাকা বরাদ্দ কমেছে ইস্ট ওয়েস্ট মেট্রো খাতে।

গত বছর কয়েক মাসের ব্যবধানে প্রথম মে মাসে এবং পরে অক্টোবর মাসে বউবাজারে নির্মীয়মান সুরঙ্গের এলাকায় ধস নামায় প্রায় সারা বছর মেট্রোর কাজ বন্ধ ছিল। বরাদ্দ হওয়া টাকার অনেকটা অংশই এখনো অব্দি খরচ হয়নি। এমনকি চলতি বছরের শুরুতেও এখনও মেট্রোর কাজ করার অনুকূল পরিবেশ তৈরি হয়নি। কিন্তু এর মধ্যেও ডিসেম্বর মাসের মধ্যে ওই মেট্রোর কাজ সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। বরাদ্দ এবছর কমে গেলেও তাতে ভবিষ্যৎ কাজে কোন সমস্যা হবে না বলেই জানিয়েছেন কলকাতা মেট্রোরেল কর্পোরেশন লিমিটেডের ফিন্যান্স অধিকর্তা অংশুমান সরকার।

প্রসঙ্গত উল্লেখ্য, ইস্ট ওয়েস্ট মেট্রোর মোট খরচা ধরা হয়েছিল ৮৫৭৪ কোটি টাকা। কিন্তু প্রকল্প সম্পূর্ণ হওয়ার পর সময় আরো দু’বছর কেটে যাওয়ায় খরচ আরো বেড়ে গিয়েছে। বর্ধিত ব্যয় হিসাব করে তা অনুমোদনের প্রক্রিয়া চালানো হবে বলে জানিয়ে দিয়েছে ইস্ট ওয়েস্ট মেট্রো নির্মাণ সংস্থা।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026