বিনোদন

NCB-এর জেরায় ‘ডুব’ সিগারেটের কথা স্বীকার দীপিকার

“Dil Dooba Dil Dooba Neeli Aankhon Mein Yeh Dil Dooba” আগে এই গানটি শুনে নিন, মন ভালো হয়ে যাবে। চারিদিকে এত ‘ডুব’ ‘হ্যাশ’ ঘুরে বেড়াচ্ছে বলিউডে যে এত সুন্দর সুন্দর গান আছে সেগুলিই শোনা হচ্ছে না। ওহ! ‘ডুব’ কথাটি কোনভাবে কোন কথাতে এলেই দিপিকা-সারা-শ্রদ্ধা এই তিন বিশালাকার রমণীর কথাই এখন মাথায় আসছে। কি তাই তো? এনসিবি তাঁদের সাধ্য মত হয়তো এই প্রথমবার ভারতে মাদকের অনুপ্রবেশ নিয়ে ময়দানে নেমেছেন কিন্তু এই লড়াই সবে শুরু তা হয়তো অনেকেই বুঝে গেছেন। https://worldpoverty.io/map সমীক্ষা অনুসারে, ভারতে এই মুহূর্তে প্রায় ৫৩ কোটি মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করছেন। তাই তাঁদের কাছে ‘ডুব’ অপ্রাসঙ্গিক হলেও যাদের হাতে বিপুল অর্থ আছে তাঁদের কাছে ভারতের জনসংখ্যা কোন কাজের নয় এবং দারিদ্র সীমাও কোন কাজের নয়। যাইহোক আমরা ফিরে যাই দীপিকা প্রসঙ্গে।

মাদক-কান্ডে নাম জড়িয়েছেন বলিউডের দিপিকা-সারা-শ্রদ্ধা। এনসিবি-র জিজ্ঞাসাবাদে ইতিমধ্যে দীপিকা শিকার করে নিয়েছেন যে হোয়াটস অ্যাপ চ্যাটের এডমিন তিনি নিজেই ছিলেন। তবে তিনি এও বলেছেন যে তিনি নিজে কখনো নিষিদ্ধ মাদক নেন নি। এই ব্যপারে এনসিবি-র কর্মকর্তারা বিস্তারিত জানতে চাইলে নিরুত্তর ছিলেন দীপিকা

তাহলে ডুব কী? এই ব্যপারে এক দিল্লী পুলিশের কর্মকর্তা জানান ডুব হল হাতে প্রস্তুত এক ধরনের সিগারেট ৷ বাজারে বিক্রি হয় বিভিন্ন ধরনের সিগারেটের কাগজ , সেটি নিজে হাতেই প্রস্তুত করতে হয় এবং তারপরে ধূমপান করতে হয় ৷ এক বড় ধরনের নেশার ক্ষেত্রে এর প্রয়োগ করা হয়ে থাকে ৷ এই নেশা যেকোনও ধরনের হতে পারে ৷ এটা তামাকের হতে পারে, হতে পারে কোকেনের বা অন্য মাদকের। আমরা বহু সেলিব্রিটিকে দেখেছি সিগারেটের নেশা করতে। কিন্তু তাঁরা কি শুধুই তামাক সেবন করেন নাকি গাঁজা নাকি অন্যকিছু? তবে ডুব সাধারণত কোকেনের ব্যবহারের জন্যই করা হয়ে থাকে। তামাকজাত সিগারেট বাজারে হামেশাই পাওয়া যায় কিন্তু ডুব হামেশাই পাওয়া যায় না। চোরা পথেই এই জিনিস আনাতে হয়।

বলিউডের বহু অভিনেত্রী হামেশাই ধূমপান করেন। যদি আজকের যুগে অনেকে ভাবেন যে রঙিন দুনিয়ার সব রস নেওয়ার পর বাড়িতে রোজ সকালে কোর এক্সারসাইজ অথবা যোগা করলেই সব সমস্যার সমাধান হয়ে যেতে পারে। এটাই করছেন। রাতের অন্ধকারে রঙিন দুনিয়ার নেশা আর ভোরের সূর্য ওঠার পাশাপাশি যোগা, এক্সারসাইজ, ডাবের জল, নিমের জল, স্যালাড আরও কত কি?

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026