নিউজ

আজ থেকে শুরু ‘আনলক ফাইভ’, দেখুন কোন কোন ক্ষেত্রে কী কী ছাড়

নয়াদিল্লি: আজ, বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ‘আনলক ফাইভ’। করোনা পরিস্থিতির মধ্যে নিউ নর্ম্যালের মাধ্যমে সকলে জীবনের স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছে। দীর্ঘ লকডাউনের পর আস্তে আস্তে আনলকের প্রথম, দ্বিতীয় পর্যায়ের মতো আমরা আজ থেকে পঞ্চম পর্যায়ে পা রাখতে চলেছি। আর এই ‘আনলক ফাইভ’-এ কী নির্দেশিকা দিল কেন্দ্রীয় সরকার? কিসে কিসে ছাড় দেওয়া হল? এবার তা জেনে নেওয়ার পালা।

দীর্ঘ লকডাউনের পর ‘আনলক ফোর’-এতে দেশব্যাপী মেট্রো পরিষেবা চালু হয়েছে। কনটেইনমেন্ট জোনের বাইরে নবম-দ্বাদশ শ্রেণির জন্য খুলে দেওয়া হয়েছে স্কুল। আর এবার ‘আনলক ফাইভ’-এ বুধবার রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে কী কী নির্দেশিকা জারি করা হয়েছে, তা এক ঝলকে দেখে নিন।

● পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করে দিয়েছিলেন আজ, বৃহস্পতিবার থেকে রাজ্যের সমস্ত সিনেমা হল, থিয়েটার এবং নাট্যমঞ্চ খুলে যাবে। আর এবার তাতে কিছুটা সিলমোহর দিল কেন্দ্রীয় সরকার। আগামী 15 অক্টোবর থেকে দেশ জুড়ে সমস্ত সিনেমা হল, মাল্টিপ্লেক্স ও থিয়েটার খুলে যাওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

● তবে কনটেইনমেন্ট জোনের বাইরেই একমাত্র এই ছাড়পত্র দেওয়া হয়েছে। শুধুমাত্র 50 শতাংশ দর্শক নিয়ে সিনেমা হলগুলিকে কাজ সাড়তে হবে বলেও নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

● কনটেইনমেন্ট জোনের বাইরে 15 অক্টোবরের পর রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি চাইলে স্কুল খুলে দিতে পারে। যেসব স্কুলে অনলাইন ক্লাস হচ্ছে, তাদের পড়ুয়ারা না চাইলে স্কুলে নাও আসতে পারে। স্কুলে আসার ক্ষেত্রে অভিভাবকদের লিখিত চিঠি স্কুলে জমা দিতে হবে।

● সিনেমা হল, মাল্টিপ্লেক্স, থিয়েটার খোলার নির্দেশ দিলেও আন্তর্জাতিক বিমান সফর ও বিনোদন পার্কের ওপর 31 অক্টোবর পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

● কন্টাইন্মেন্ট জোনে আগামী 31 অক্টোবর পর্যন্ত লকডাউন বলবৎ থাকবে। তবে কনটেইনমেন্ট জোনের বাইরে লকডাউন ঘোষণা করতে পারবে না রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি।

সব মিলিয়ে স্কুল এবং সিনেমা হল খোলার ক্ষেত্রে প্রধানত ছাড়পত্র পাওয়া গিয়েছে ‘আনলক ফাইভ’-এ, এমনটা বলাই যায়। তবে ‘আনলক ফাইভ’-এও চালু হলো না ট্রেন পরিষেবা। কবে এই ট্রেন পরিষেবা চালু হবে, তা নিয়ে কিন্তু এখনও ধোঁয়াশাই রয়ে গেল।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026