নিউজ

বিতর্কিত রায় দেওয়ার জের! বম্বে হাইকোর্টের বিচারপতির মেয়াদ বাড়ল এক বছর

মুম্বই: কিছুদিন আগেই বম্বে হাইকোর্টের (Bombay Highcourt) বিচারপতি  পুষ্পা গানেদিওয়ালা (Puspa Ganodiwala) যৌন নির্যাতন সম্পর্কিত যে রায় দিয়েছিলেন, তা নিয়ে বিতর্ক দেখা গিয়েছিল দেশ জুড়ে। এবার বম্বে হাইকোর্টের সেই অতিরিক্তি বিচারপতি  পুষ্পা গানেদিওয়ালার মেয়াদ নতুন করে বাড়ানো হল মাত্র এক বছরের জন্য।

গতকাল অর্থাৎ শুক্রবার ই শেষ হয়েছে তার এই মেয়াদ। আজ অর্থাৎ শনিবার থেকে নতুন করে ১ বছরের জন্য মেয়াদ বহাল থাকবে তার। সাধারণত অতিরিক্ত বিচারপতিদের মেয়াদ দু’বছরের জন্য বাড়ানো হয়। কিন্তু পুষ্পার মেয়াদ বাড়ানো হয়েছে এক বছরের জন্য। ওয়াকিবহাল মহল মনে করছে  তাঁর রায় ঘিরে শুরু হওয়া বিতর্কের জেরেই সরকারের এমন সিদ্ধান্ত ।

একটি যৌন নিগ্রহের মামলায় পুষ্পা গানেদিওয়ালা জানিয়েছিলেন, পোশাকের উপর নাবালিকার স্তনে হাত দিলে পকসো আইনের আওতায় তা যৌননিগ্রহ হিসেবে গ্রাহ্য হবে না। যৌনতামূলক কার্যকলাপের অভিপ্রায়ে ত্বকের সঙ্গে ত্বকের সংস্পর্শ হলে, তবেই তা যৌন নিগ্রহ হিসেবে প্রমাণিত হবে। এই কারণে গানেদিওয়ালাকে নিয়ে ‘আপত্তি’ প্রবীণ দুই বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং এএম খান উইলকরের। প্রতিবাদ জানিয়েছিল বিভিন্ন নারীবাদী সংগঠনও। পরে সেই রায়ে স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের কলেজিয়াম কেন্দ্রীয় সরকারকে যে সুপারিশ করেছিল তা খারিজ করে দু’বছরের জায়গায় মাত্র এক বছরের জন্য মেয়াদবৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026