নিউজ

বাড়বে অ্যান্টিবডির আয়ু, আজ থেকে দেশ জুড়ে শুরু হয়েছে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ

নয়াদিল্লি: প্রথমবার কোভিড ভ্যাকসিন (Covid Vaccine) নিলে নিতেই হবে দ্বিতীয়বার, প্রতিষেধক নিলে করোনা ভাইরাসের (Coronavirus) বিরুদ্ধে শরীরে যে অ্যান্টিবডি (Antibody) তৈরি হচ্ছে, তা সর্বাধিক আট মাস পর্যন্ত সক্রিয় থাকতে পারে বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা। কীভাবে প্রতিষেধকের কার্যকারিতার অর্থাৎ অ্যন্টিবডির মেয়াদ আরও বাড়ানো যায়, সেই গবেষণায় এখন মন দিয়েছেন বিজ্ঞানীরা।

দেশে প্রথম কোভিড টিকাকরণ শুরু হয়েছে গত ১৬ জানুয়ারি। এ পর্যন্ত দেশে প্রায় ৭৫ লক্ষের বেশি মানুষ প্রথম ডোজ় নিয়েছেন। প্রথম দিন যাঁরা প্রতিষেধক নিয়েছিলেন, আজ শনিবার দ্বিতীয় ডোজ়টি নিতে হবে তাঁদের, স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে এমনটাই জানানো হয়েছে।

দিল্লি এমসের ডিরেক্টর রণদীপ গুলেরিয়া সাধারণ মানুষের কোভিড ও প্রতিষেধক সংক্রান্ত একাধিক প্রশ্নের উত্তর দিতে টুইটারে হ্যাশ ট্যাগ ভ্যাকসিন বার্তা নামে ওই প্রশ্নোত্তর পর্ব করেন। তাতে তিনি দেখেন মানুষের সব থেকে বেশি জানার আগ্রহ ছিল প্রতিষেধক নেওয়া ও তার কার্যকারিতার নানা দিক নিয়ে। ওই প্রশ্নোত্তর পর্বের সময়েই তিনি জানান যারা প্রথমবার প্রতিষেধক নিচ্ছেন, তাদের অবশ্যই তার দ্বিতীয় ডোজ়টি নিতেই হবে। নয়তো শরীরে প্রতিষেধক কার্যকর হবে না। প্রথম প্রতিষেধকের ২৮ দিন পরে দ্বিতীয় প্রতিষেধক দেওয়া হয়। সেই দ্বিতীয় প্রতিষেধক নেওয়ার ১৪ দিনের মাথায় শরীরে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়ার জন্য অ্যান্টিবডি তৈরি হওয়া শুরু হবে। ওই অ্যান্টিবডি শরীরে অন্তত আট মাস সক্রিয় থেকে করোনা সংক্রমণ রুখতে সাহায্য করবে।

ইতিমধ্যে দেশে প্রথম পর্যায়ের টীকাকরণের কাজ চলছে। স্বাস্থ্যকর্মী ও ফ্রন্টলাইন ওয়ার্কারদের টীকাকরণ চলছে দেশে। মার্চ মাস থেকে প্রবীণ ব্যক্তিদের প্রতিষেধক দেওয়ার কাজ শুরু হয়ে যাবে। বয়স্কদের পাশাপাশি কুড়ি থেকে পঞ্চাশ বছরের মধ্যে যে ব্যক্তিরা বিভিন্ন রোগে ভুগছেন, তাদেরও টিকাকরণ শুরু হবে আগামী মাস থেকেই। তবে বয়স্ক নীরোগ ব্যক্তিদের জায়গায় যাদের কম বয়স অথচ বিভিন্ন রোগে ভুগছেন তাদেরকেই টীকাকরণের ক্ষেত্রে আগে মান্যতা দেওয়া হবে। যেহেতু বর্তমানে হু এর রিপোর্ট অনুযায়ী দেশে মৃত্যুর হার অনেকটাই কম, সেই কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বিশেষজ্ঞরা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026