রাজ্য

ভেঙে দেওয়া হল তৃণমূলের ভোট কুশলী প্রশান্ত কিশোরের বাড়ি, শুধুই কি সড়ক সম্প্রসারণ নাকি রয়েছে রাজনৈতিক কারণ?

৮৪ নম্বর জাতীয় সড়কের ধারে প্রশান্ত কিশোরের (Prashant Kishore) এর বাড়ির কিছুটা অংশ এদিন সড়ক সম্প্রসারণের নাম করে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল। ঘটনাস্থল হলো বিহারের বক্সার জেলা। সেখানে তৃণমূল কংগ্রেসের ভোট কৌশলী প্রশান্ত কিশোরের পৈতৃক বাড়ি রয়েছে। স্থানীয় প্রশাসন দাবি করেছে, ৮৪ নম্বর জাতীয় সড়কের ধারে ওই বাড়ি থাকার কারণে সড়ক সম্প্রসারণের জন্য এটি অধিগ্রহণ করা হয়েছিল। এই কারণে ওইটুকু জায়গা ভেঙ্গে ফেলা হলো।

বিহারের বক্সারের আহিরৌলি গ্রামে পৈতৃক বাড়ি রয়েছে জেডিইউ-এর প্রাক্তন সহ-সভাপতি এবং বর্তমানে তৃণমূলের নির্বাচনী কৌশলী প্রশান্ত কিশোরের। বাড়িটি তার বাবা ডঃ শ্রীকান্ত পান্ডে তৈরি করেছিলেন। তবে পরবর্তীতে প্রশান্ত কিশোর নিজে ওই বাড়িতে আর বসবাস করেন নি। এদিন ওই বাড়ির একটা অংশ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল বুলডোজার চালিয়ে। মাত্র ১০ মিনিটের মধ্যে সেই বাড়ির একটি দেয়াল ভেঙে গুঁড়িয়ে গেল। সম্প্রতি, ৮৪ নম্বর জাতীয় সড়কের ধারে ওই বাড়িটি অধিগ্রহণ করা হয়েছে সড়ক সম্প্রসারণের জন্য বলে জানানো হয়েছে। ওই কারণে তার বাড়ি ভেঙে দেওয়া হলো বলে জানিয়েছে প্রশাসন। এছাড়াও প্রাক্তন জেডিইউ নেতাকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানানো হয়েছে। তবে এখনো পর্যন্ত প্রশান্ত কিশোর ওই টাকা গ্রহণ করেননি।

তবে এই ঘটনার পিছনে অনেকে আবার রাজনৈতিক অভিসন্ধি লক্ষ্য করছেন। অনেকে মনে করছেন এই মুহূর্তে জেডিইউ থেকে বহিস্কৃত হয়েছেন প্রশান্ত কিশোর। তৃণমূল নেত্রীর ভোট কৌশলী বর্তমানে প্রশান্ত। বিজেপির সঙ্গে সম্পর্ক অত্যন্ত তিক্ত। তাই কেন্দ্রীয় প্রকল্পের অছিলায় প্রাক্তন নেতার বাড়ি ভেঙ্গে দেওয়া হলো কিনা সে নিয়ে দ্বন্দ্বে রাজনৈতিক মহল।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026