নিউজ

এখনও চলছে উত্তরখন্ডে উদ্ধারকাজ, মৃত বেড়ে ৩৮

চামোলি: সম্প্রতি উত্তরাখণ্ডের (Uttarakhand) চামোলিতে ঘটে যাওয়া বিপর্যয়ের পর থেকে আজ, শনিবার (Saturday) অবধি জানা গিয়েছে প্রায় ১০টি মৃতদেহ শনাক্ত করা হয়েছে। নিখোঁজের তালিকায় আছে আরও ১৬০ জন। গত রবিবার (Sunday) ভয়াবহ এই বিপর্যয়ের খবর পাওয়ার পরই এনডিআরএফ (NDRF) এবং এসডিআরএফের (SDRF) দলকে ঘটনাস্থলে পাঠায় উত্তরাখণ্ড সরকার (Uttarakhand Govt)।

তুষারধস, হড়পা বানে বিপর্যস্ত উত্তরাখণ্ডের চামোলিতে এখনো চলছে উদ্ধারকাজ। বিপর্যয়ের পর এখনও পর্যন্ত উদ্ধার হয়েছে ৩৮ জনের দেহ। গতকাল, শুক্রবার আরও ২ জনের দেহ উদ্ধার করা হয়েছে। বেড়েই চলেছে মৃতের সংখ্যা। সূত্রের খবর, প্রশাসনের কাছে হৃষিগঙ্গা ভ্যালি এখন একটা বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। সংশ্লিষ্ট ভ্যালির বিস্তারিত তথ্য সংগ্রহ করবেন বিশেষজ্ঞরা। সেই তথ্য নিয়ে পরীক্ষা করে তারা রিপোর্ট পেশ করবে রাজ্য সরকারের কাছে। একইসঙ্গে রাজ্য সরকারের কাছে পৃথক দল গঠন করে পর্যবেক্ষণে যাবে বলে অনুমতি চেয়েছে ওয়াদিয়া ইনস্টিটিউট অব হিমালয়ান জিওলজি।

রাজ্যের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিংহ রাওয়াত বলেন, “আমি পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। রাজ্য সরকার নজরদারি চালানোর জন্য উপগ্রহ চিত্র ব্যবহার করছে।” তিনি জানিয়েছেন, প্রায় ৪০০ মিটার বেড়েছে হৃষিগঙ্গার জলস্তর। কিন্তু গভীরতা এখনও জানা নেই। জল স্বচ্ছভাবে বোঝা যাচ্ছে না তাই সতর্ক হোন কিন্তু প্যানিক করবেন না।

উত্তরাখণ্ডের জোশীমঠে তুষার-বিপর্যয়ে সর্বাধিক ক্ষতিগ্রস্ত হয়েছে তপোবন বিদ্যুৎ প্রকল্প। আরেকদিকে, জোশীমঠের কাছে বানের জলের তোড়ে একাধিক সেতু ভেঙে গিয়েছে। তা দ্রুত মেরামত করার চেষ্টা চালাচ্ছে বর্ডার রোড অর্গানাইজেশন। এই উদ্ধারকাজ সামিল হয়েছেন আইটিবিপিও। সুকি, লাটা, ভালগাঁও গ্রামে নিত্য প্রয়োজনীয় জিনিস, রেশন দিয়ে সাহাজ্য করেছে তারা। অন্ধকূপ থেকে বহু মানুষকে উদ্ধার করেছে আইটিবিপি। এই বিপর্যয়ের কারণ খুঁজতে গিয়ে বিশেষজ্ঞরা জানিয়েছেন পরিবেশকে অগ্রাহ্য করে যথেচ্ছ নির্মাণ করা হয়েছে বিদ্যুৎ প্রকল্প। তার জন্য নদীর স্বাভাবিক গতিপথ রুদ্ধ হওয়া। উত্তরাখণ্ডের চামোলিতে বিপর্যয়ের জন্য এই সমস্ত কারণকেই দায়ী করছেন বিশেষজ্ঞদের একাংশ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026