নিউজ

খাস কলকাতায় বোমাবাজি, ধারালো অস্ত্রের কোপ, চাঞ্চল্য অভিজাত এলাকায়

খাস কলকাতার অত্যন্ত অভিজাত এলাকা কসবায় পরপর বোমাবাজিতে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ল গোটা রাসবিহারী চত্বরে। জানা গিয়েছে, কসবা থানা এলাকার ঢিলছোড়া দূরত্বে এই বোমাবাজি ঘটেছে। সম্প্রতি অপরাধ দমন বৈঠকে কলকাতার নগরপাল রাতের শহরে নিরাপত্তা আঁটোসাঁটো করার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু তারপরেও এ রকম একটি ঘটনা ঘটার পরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।

কসবায় এলাকা দখলকে কেন্দ্র করে ব্যাপক বোমাবাজি করেছে বলে খবর। শনিবার মাঝরাতে কসবা থানা এলাকার ঢিলছোড়া দূরত্বে ত্রিবর্ণ এলাকায় এই বোমাবাজি ঘটেছে। এই বোমাবাজির কারণে আতঙ্কে রয়েছেন এলাকাবাসী। পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় এখনো পর্যন্ত তিন জন জখম হয়েছেন। ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন তিনজন। আক্রান্তদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর। এই বোমাবাজি এবং ধারালো অস্ত্রের কোপ হওয়ার পরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সারা এলাকায় পুলিশ মোতায়েন জারি করে দেওয়া হয়েছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। এলাকার সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের খোঁজ চালানো হচ্ছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, কসবা থানা এলাকায় যেখানে বোমাবাজি হয়েছে সেখানে এখনো কাঁচের টুকরো, ইট এবং রক্তের দাগ লেগে রয়েছে। বোমার শব্দ গোটা এলাকা কেঁপে ওঠে। অনেকের এই বোমার শব্দে ঘুম ভেঙে গিয়েছে। শুধুমাত্র এলাকা দখল করা নয় পুরনো শত্রুতা থেকে এই সংঘর্ষ ঘটেছে বলে পুলিশ সূত্রে খবর। তবে অনেকেই মনে করছেন পুলিশ যদি আগেই ব্যবস্থা নিতে তাহলে এই অপ্রীতিকর ঘটনা এড়ানো যেত।

স্থানীয় দুই গোষ্ঠীর মধ্যে প্রমোটিং করা নিয়ে বেশ কিছুদিন ধরে বিবাদ চরমে।গভীর রাতে বড় আকার ধারণ করে সেই সমস্যা। কে কোথায় প্রমোটিং করবে সেই নিয়ে দু’পক্ষের মধ্যে বিবাদ সৃষ্টি হয়। তারপরেই এলাকার দুষ্কৃতীরা জড়ো হতে শুরু করে। রাতারাতি মারধর থেকে বোমাবাজিতে পরিণত হয় সম্পূর্ণ বিষয়টি। বোমা ছোড়া হয়েছিল সাত-আটটি মত। অন্যদিকে ধারালো অস্ত্র দিয়ে কয়েকজন কে কোপানো হয় বলে খবর। বর্তমানে গোটা এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। কড়া নজরদারির মধ্যে রয়েছে কসবা।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026