পলিটিক্স

রাহুল গান্ধীকে ষাঁড়ের সঙ্গে তুলনা, কেন্দ্রীয় মন্ত্রীর পদত্যাগ দাবি করছে কংগ্রেস

কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে অশালীন ভাষায় আক্রমণ করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। এই আক্রমণের জন্য কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী রাওসাহেব দানভের অপসারণের দাবি নিয়ে সরব হয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেস। অভিযোগ উঠেছে, রাওসাহেব নাকি রাহুলকে একটি ষাঁড়ের সঙ্গে তুলনা করেছেন। এই তুলনায় নিয়ে বর্তমানে বিতর্ক শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

মহারাষ্ট্রের জন আশীর্বাদ যাত্রার সূচনা করে একটি জনসভায় যোগ দিয়ে সদ্য মন্ত্রিত্ব পাওয়ার দানভে বলেছেন, “রাহুল গান্ধী কোন কাজে কাউকে সাহায্য করতে পারেন না।বরং তিনি শুধুমাত্র ষাঁড়ের মত এদিক ওদিক ঘুরে বেড়ান। খেতে ঢুকে শস্য খান। কারো কোন কাজে সাহায্য করেন না। আমি কুড়ি বছর ধরে লোকসভায় রয়েছি। আমি তার কাজের ধরন দেখেছি। কৃষকরা তাদেরকে ক্ষমা করে দেন, কারণ তারা জানেন ষাঁড়ের খাবার দরকার।”

এই মন্তব্যের পরেই কার্যত চরম বিতর্ক শুরু হয়েছে রাজনৈতিক মহলে। ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এই মন্তব্যের তীব্র বিরোধিতা করা হয়েছে। কংগ্রেস সভাপতি নানা পাটলে এই মন্তব্যের তীব্র বিরোধিতা করে কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন। তিনি বলেছেন, “সমস্ত শালীনতার সীমা অতিক্রম করেছেন দানভে। তার মন্তব্য অত্যন্ত অশালীন এবং অত্যন্ত বিরক্তিকর। কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে তার বহিষ্কার করার দাবি জানাচ্ছি।’

অন্যদিকে, তিনি প্রশ্ন তুলেছেন যে মন্ত্রী হামেশাই এরকম আলটপকা মন্তব্য করেন, কাকে কেন এত বড় জায়গায় পদ দেওয়া হল?পাশাপাশি তার মন্তব্য, এর আগেও এরকম মন্তব্য করেছেন তিনি। তিনি মাঝেমধ্যে এতটা অশালীন মন্তব্য করেন যে তিনি সমস্ত মাত্রা ছাড়িয়ে যান। রাহুল গান্ধীর বিরুদ্ধে এরকম মন্তব্য করার জন্য তার পদত্যাগ দাবি করছে কংগ্রেস।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026