রাজ্য

এবারে সরাসরি কোপ পড়লো ট্রেনের হকারীর ওপর, গরিবের পেটে লাথি কেন মারছেন, প্রশ্ন রেলকে

এবারে আরো বাড়লো হকারের সমস্যা। চলন্ত ট্রেনে হকার ওঠায় রাশ টানার জন্য আরো কড়া পদক্ষেপ নিতে চলেছে ভারতীয় রেলওয়ে। ট্রেনের হকারদের জন্য সময় আরো খারাপ। সূত্রের খবর, এবার থেকে যদি কোন চলন্ত ট্রেনে হকার উঠে পড়ে তাহলে সেই এলাকার পোস্ট ইন্সপেক্টর কে দায়ী করা হবে। রেলওয়ে পুলিশ ফোর্স এর তরফ থেকে এই নির্দেশ কার্যকর করা হলে কার্যত ভিশন সমস্যার মুখোমুখি হবেন ট্রেনের হকাররা।

হাওড়া ডিভিশনের আরপিএফ এর সিনিয়র কমান্ডেন্ট প্রত্যেকটি পোস্ট ইন্সপেক্টরকে একটি লিখিত নির্দেশ দিয়ে জানিয়ে দিয়েছেন, চলন্ত ট্রেনে যদি কোন হকার ওঠেন সে ক্ষেত্রে সংশ্লিষ্ট পোস্ট ইন্সপেক্টর কে দায়ী করা হবে তার জন্য। ধরে নেওয়া হবে প্রকার ওঠার পেছনে তার হাত রয়েছে। শুধু তাই নয় তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে।এই প্রসঙ্গে হাওড়ার বরিষ্ঠ আধিকারিক অজয় প্রকাশ জানিয়েছেন, রেল স্টেশন চত্বরে কিন্তু হকারি করা সম্পূর্ণরূপে বেআইনি। হকারি করার বিরুদ্ধে রেলের নিজস্ব আইন রয়েছে। কিন্তু কেউ এই আইনের তোয়াক্কা করে না। বরং অনেক হকাররা জোর জবরদস্তি ব্যবসা করে আসছে।

রেল পুলিশের অভিযোগ, বহু রেল যাত্রীরা সম্প্রতি অভিযোগ করে আসছেন, তাদের উপর হকারেরা অত্যাচার করেন, এবং এই কারণে ট্রেনে হকার ওঠা বন্ধ করে দেওয়া উচিত। অন্যদিকে অ্যান্টি হকিং স্কোয়াডের কর্মীদের সংখ্যা ইতিমধ্যেই ১২ থেকে বাড়িয়ে ৫০ করে দেওয়া হয়েছে। হকার রোধ করতে যদি ইন্সপেক্টররা সম্পূর্ণরূপে ব্যর্থ হন, তাহলে এই আন্টি হকিং স্কোয়াড কাজে নামবে। আরপিএফ সূত্রে খবর, এই আন্টি হকিং স্কোয়াড আরো কড়া হাতে হকার দমন করবে। আরপিএফ এর নতুন পদক্ষেপ নিয়ে আইএনটিটিইউসি এর তরফ থেকে কড়া প্রতিক্রিয়া জানানো হয়েছে।তারা হকারদের অত্যাচারের বিষয় মানতে রাজি নন।

এই মুহূর্তে রাজ্যে লোকাল ট্রেন সম্পূর্ণরূপে বন্ধ। লকডাউন এর জেরে হাজার হাজার হকার অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। এই পরিস্থিতিতে রেল পুলিশের এরকম একটি ফরমান কোন ভাবে মেনে নেওয়া যায় না। আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন রেল পুলিশের এই নীতির বিরুদ্ধে আমরা আন্দোলন গড়ে তুলবো। একই কথা জানিয়েছেন হাওড়া শহর আইএনটিটিইউসি সভাপতি প্রাণ কৃষ্ণ মজুমদার। তার কথায়, “রেল যদি খেতে না পাবা মানুষগুলোকে মেরে ফেলার পরিকল্পনা করে তাহলে আমরাও ট্রেন অবরোধ করে এর জবাব দেবো।”

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026