টেক বার্তা

ভারতে লঞ্চ হয়েছে Aprilia-র নতুন স্কুটার, ৫ হাজার টাকাতেই করা যাবে প্রি-বুকিং

গতবছরের ডিসেম্বের‌ই ভারতে লঞ্চ করেছিল ইতালির স্কুটার নির্মানকারী ব্রান্ড Aprilia। সেই মডেলের নাম ছিল Aprilia SXR 160। ছ’মাস না পেরোতেই নয়া মডেল লঞ্চিং করতে চলেছে Aprilia। Aprilia SXR 160 এর ছোটো ভাই SXR 125 আসতে চলেছে ভারতে। SXR 160 স্কুটারের সঙ্গে আসন্ন SXR 125 য়ের বেশ কিছু মিল থাকলেও এই স্কুটারটি আয়তনে কিছুটা ছোটো। এতে রয়েছে তিনটি ভালভের এয়ার কুলার ইউনিট। পাশাপাশি এর ইঞ্জিন ৯.৫ এইচপি এবং ৯.২ এনএম টর্ক শক্তি উৎপাদন করতে পারবে।

SXR 125- এ একেবারে আইডেন্টিক্যাল হেডল্যাম্পের ডিজাইন দেখা যাবে। বিশ্বজুড়ে Aprilia- র স্কুটারে এই এক‌ই ডিজাইনেরই এল‌ইডি ইউনিটের হেডল্যাম্প থাকে। বিশেষভাবে নিরাপত্তা এবং সুরক্ষার রাখার জন্য এই স্কুটারে থাকছে Combi-brake System (CBS)। অ্যান্টি ব্রেক সিস্টেম বা এবিএস- এর পরিবর্তে এই নতুন ব্রেকিং সিস্টেম থাকছে Aprilia SXR 125 স্কুটারে। প্রসঙ্গত, ১৫০ সিসি র বেশী ক্যাপাসিটির ইঞ্জিন থাকলে সেই স্কুটারে এবিএস সিস্টেম বাধ্যতামূলক ভাবে রাখতে হয়।

এছাড়াও, অন্যান্য ফিচারের মধ্যে SXR 125 তে রয়েছে ইউএসবি চার্জিং পোর্ট, টেলিস্কোপিক ফ্রন্ট ফর্কস, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, স্কুটারের পিছনের অংশে মোনোশক সাসপেনসন, ১২ ইঞ্চির অ্যালয় হুইল এবং ব্লুটুথ কানেকটিভিটি সিস্টেম (অপশনাল)। অনলাইনে বা ডিলারশিপে দোকানের মাধ্যমে মাত্র পাঁচ হাজার টাকায় প্রিবুকিং করার সুযোগ দিচ্ছে Aprilia। ম্যাট ব্ল্যাক, গ্লসি হোয়াইট এবং ম্যাট ব্লু ও গ্লসি রেড এই চারটি কালার ভ্যারিয়েন্ট মিলবে Aprilia SXR 125 তে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026