দেশ

এক ডোজেই করোনা কাবু! ভারতে শীঘ্রই আসছে ‘স্পুটনিক লাইট’

করোনা ত্রাসে কাঁপছে ভারত। দ্বিতীয় ঢেউতে সংক্রমণ হার প্রতিনিয়ত বেড়ে যাওয়ায় রীতিমতো উদ্বেগে পড়েছে গোটা দেশবাসী। এর মাঝেই আশার আলো কয়েকটি ভ্যাকসিন। কিছুদিন আগে রাশিয়ান ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থা স্পুটনিক লাইট নামক একটি ভ্যাকসিনের কথা উল্লেখ করেছিল। এই ভ্যাকসিনের এক ডোজ ৭৯.৪ শতাংশ সফল। এক কথায় বলতে গেলে এক ডোজেতেই বাজিমাত। অন্যান্য ভ্যাকসিনের মত এই ভ্যাকসিন দুই ডোজ নিতে হবে না।

স্পুটনিক লাইট প্রসঙ্গে ডক্টর রেড্ডিস এর পক্ষ থেকে জানানো হয়েছে, “এই টিকার বিশেষত্ব হল যে এক ডোজ নিলেই এই ভ্যাকসিন কাজ করবে। এই ভ্যাকসিন দুটি ডোজ নেওয়ার কোন প্রয়োজন নেই। তাই এই টিকাকে প্রাথমিকভাবে জুন মাসের প্রথমে বাজারে নিয়ে আসার পরিকল্পনা নিয়ে কেন্দ্রীয় সরকারের সাথে ইতিমধ্যেই আলোচনা করা হচ্ছে। স্পুটনিক লাইট ভারতের বাজারে চলে এলে টিকাকরণের গতিবেগ অনেকগুন বেড়ে যাবে সেই নিয়ে কোন সন্দেহ নেই।”

অন্যদিকে জানানো হয়েছে যে দীর্ঘ প্রতীক্ষার পর এবার রাশিয়ান ভ্যাকসিন স্পুটনিক ভি আগামী জুন মাস থেকেই বাজারে পাওয়া যাবে। আজ এই ভ্যাকসিনের দাম প্রকাশ করা হয়েছে। এই ভ্যাকসিনের প্রতিটি ডোজের দাম ৯৯৫ টাকা ৪০ পয়সা নির্ধারণ করা হয়েছে। তবে জানা গিয়েছে যে এই ভ্যাকসিন দেশে তৈরি হলে স্বাভাবিকভাবেই প্রতি ডোজের দাম অনেকটাই কমবে। প্রসঙ্গত উল্লেখ্য, আপাতত এই স্পুটনিক ভি ভারতের মোট ৩৫ টি কেন্দ্রে পাওয়া যাবে। আজ থেকেই হায়দ্রাবাদের একটি কেন্দ্রে এই ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়েছে।

রাশিয়ান ভ্যাকসিন স্পুটনিক ভি ভারতে তৈরি করতে চলেছে ডক্টর রেড্ডিস প্যাথল্যাবস। এই ভ্যাকসিন তারা ভারতে তৈরি করলে দাম অনেকটা কমবে তা নিয়ে কোনো সংশয় নেই। এই ভ্যাকসিনের কার্যকারিতা হার ৯১ শতাংশের ওপর। ক্লিনিক্যাল ট্রায়ালের ফল অনুযায়ী এই ভ্যাকসিন ২১ দিনের ব্যবধানে দিতে হবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026