নয়াদিল্লি: করোনা পরিস্থিতির মধ্যে এই বছর অনেক অনুষ্ঠান সামাজিক দূরত্ববিধি মেনে পালন করা হয়েছে। তবে বছর শেষ হতে করোনার ভয়াবহতা কিছুটা হলেও কাটবে বলে আশাবাদী গোটা বিশ্ব। আর তাই এখন থেকেই নতুন বছরের প্রথম অনুষ্ঠান অর্থাৎ প্রজাতন্ত্র দিবস উপলক্ষে প্রাথমিক প্রস্তুতি শুরু করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। আর আগামী বছরের প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে চলেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি এ দেশ থেকে পাঠানো আমন্ত্রণ গ্রহণ করেছেন বলে জানা গিয়েছে।
সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর টেলিফোনে কথোপকথন হয়। আর তখনই ৭০তম প্রজাতন্ত্র দিবসে বরিস জনসনকে আসার জন্য আমন্ত্রণ জানান মোদি। সেই আমন্ত্রণ ব্রিটিশ প্রধানমন্ত্রী গ্রহণ করেছেন। এমনটাই ব্রিটিশ হাই কমিশন সূত্রে জানা গিয়েছে। দীর্ঘ ২৭ বছর পর এই প্রথম দেশের প্রজাতন্ত্র দিবসে কোনও ব্রিটিশ প্রধানমন্ত্রী উপস্থিত থাকতে চাইছেন। শেষ বারের জন্য ১৯৯৯ সালে তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী জন মেজর প্রজাতন্ত্র দিবসের প্যারেডে উপস্থিত ছিলেন। আর এবার পালা বরিস জনসনের।
জনসন আমন্ত্রণ গ্রহণের পর বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন এই ঘটনা ভারত ও ব্রিটেনের সম্পর্কের অধ্যায়ের প্রতীক হবে। সুতরাং, আগামী বছরে প্রজাতন্ত্র দিবসে ব্রিটিশ প্রধানমন্ত্রীর উপস্থিতি যথেষ্ঠ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…