রাজ্য

‘প্রতিশ্রুতি মানেই ভাঁওতা’, ‘চাকরির প্রতিশ্রুতি কার্ড’ কে ইঙ্গিত করে কটাক্ষ মমতার

আসন্ন নির্বাচনকে পাখির চোখ করে চাকরির প্রতিশ্রুতি নিয়ে মাঠে নেমে পড়েছে বিজেপি। ১, ২ লক্ষ নয় ৭৫ লক্ষ কর্মসংস্থানের কথা বলেছে গেরুয়া শিবির। আর সেই প্রতিশ্রুতিকে এইদিন ‘ভাঁওতা’ বলে কটাক্ষ করলেন তৃণমূল দলনেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার জলপাইগুড়িতে, আলিপুরদুয়ারে এবং জলপাইগুড়িতে সভা করে তৃণমূল সুপ্রিমো বলেন,”প্রতিশ্রুতি কথাটাই ভাঁওতা। মানেই প্রতারণা।”

রবিবার সাংবাদিক বৈঠকে বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি তথা বিষ্ণুপুরের সাংসদ নেতা সৌমিত্র খাঁ বলেন,” আগামী ২ মাসে রাজ্যের ৭৫ লক্ষ মানুষের কাছে পৌঁছে যাবে বিজেপির যুব মোর্চা। রাজ্যে ক্ষমতায় এলে তাদের কাজের ব্যবস্থা করবে বিজেপি। চাকরিপার্থীদের হাতে তুলে দেওয়া হবে ‘চাকরির প্রতিশ্রুতি কার্ড’। এইবার তা নিয়ে কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্য,”এই কার্ড কি বাতাসে হাওয়া খাওয়ার জন্য? এর থেকে ভালো ওদের হাতপাখা দিন। গরম লাগলে কাজে লাগবে।”

মুখ্যমন্ত্রী এইদিন বিজেপিকে আক্রমণ করে বলেন,”ওরা ভাঁওতা দিচ্ছে। প্রতিশ্রুতি? সেই সব আবার কি? প্রতিশ্রুতি কথাটাই তো ভাঁওতা। প্রতিশ্রুতি মানে কেবল প্রতারণা। ওদের কথা মানবেন না ওরা চিটিংবাজ।” এছাড়াও তিনি এইদিন মনে করিয়ে দেন কেন্দ্রের সেই ২ কোটি যুবক-যুবতিকে দেওয়া চাকরির প্রতিশ্রুতির কথা। তিনি বলেন,”সেই ২ কোটির কি ২ লক্ষ চাকরিও দেওয়া হয়েছে? আপনারা বাংলায় ফর্ম ফিল আপ করেছিলেন। কীসের ফর্ম? সব ভোটের পরে হাওয়া।”

জনসভা থেকে বিজেপিকে আক্রমণ করে মমতা বলেন,”ওরা বলেছিল জিতলেই খোলা হবে ৭ টি চা বাগান। কোথায়? কেন্দ্র অধিগ্রহণ করবে বলে ভোট নেওয়ার জন্য বলেছিল এইসব। আবার প্রতিশ্রুতি। এরপরও হল্লা বোল, কিছুই থাকবেনা। বারপোস্টে লেগে বলটা চলে যাবে।” কেন্দ্রের সরকার দেশে বেকারত্বের হার ৪০% পর্যন্ত বাড়িয়ে দিয়েছে বলেও অভিযোগ করেন দলনেত্রী। তিনি বলেন,”ওরা পরিযায়ী শ্রমিকদের তাড়িয়ে দিয়েছে। ওদের চাকরি আমাদের দরকার নেই।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026