নিউজ

১ টাকায় ১ কেজি ফুলকপি বিক্রি, নিজের জমিতে ট্রাকটার চালিয়ে ফসল নষ্ট করল কৃষক

সমস্তিপুর: রাজধানীর বুকে এখনও কৃষক আন্দোলনের আগুন জ্বলছে। বিতর্কিত তিন কৃষি আইন প্রত্যাহারের প্রতিবাদে ক্ষোভে ফুঁসছে হাজার হাজার কৃষক। সরকারের সঙ্গে একাধিকবার বৈঠকের পরেও মেলেনি সমাধান সূত্র। আর এরই মাঝে আরও একবার কৃষক দুর্দশার চিত্র গোটা দেশের সামনে এল। ঘটনাস্থল বিহারের সমন্তিপুর জেলার মুকাতপুর। যেখানে এক কৃষক বিঘের পর বিঘে ফসল চাষ করেও সঠিক দাম না পাওয়ায় ট্রাক্টর চালিয়ে নিজের জমির ফসল নিজেই নষ্ট করে দিল।

জানা গিয়েছে, প্রায় আট থেকে দশ বিঘে জমিতে ওই কৃষক ফুলকপি চাষ করেছিল। কিন্তু বিক্রি করার সময় ১ টাকায় ১ কেজি ফুলকপি বিক্রি করতে হচ্ছিল টাকে। এদিকে সেই ফুলকপি দিল্লির নয়ডার বাজারে দেদার বিকোচ্ছে ৩৫ থেকে ৪০ টাকায়। অথচ যে কৃষক দিনের পর দিন মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে ওই ফসল উৎপাদন করেছে, সেই যথাযথ দাম পাচ্ছিল না। যদিও সরকার থেকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে বলে দাবি করা হয়। কিন্তু সেও নামমাত্র। যা লোকসান হয়েছে কৃষকের, তার দশ ভাগের এক ভাগ ক্ষতিপূরণ পেয়েছে তিনি। মাত্র 1১ হাজার ৯০ টাকা ক্ষতিপূরণ পেয়েছে বলে জানায় তিনি। আর তাই মানসিক অবসাদে নিজের জমির ওপর দিয়ে নিজেই ট্রাক্টর চালিয়ে সমস্ত ফসল নষ্ট করে দিল ওই কৃষক। এই ঘটনা আরও একবার নিঃসন্দেহে চোখে আঙুল দিয়ে এই দেশের কৃষকদের করুন দুর্দশার চিত্র সকলকে দেখাল।

বিহারের এই কৃষকের দুরবস্থার জন্য অনেকেই এগ্রিকালচার প্রডিউস মাকেটিং কমিটি অ্যাক্ট ২০০৬-কেই দায়ী করেছে। এই অ্যাক্টের ফলে যে কোনও ব্যবসায়ী এবং বড় মার্কেটিং সংস্থাগুলি সরাসরি কৃষকের থেকে ফসল কিনতে পারে। এর ফলে লোকসানের মুখ দেখতে হয় কৃষকদের। কিন্তু সেই একই সবজি বা ফসল বাজারে চড়া দামে বিক্রি হয়। কেন্দ্র জে তিনটি কৃষি আইন বের করেছে, তাতে গোটা দেশের কৃষকরা এই ক্ষতির সম্মুখীন হবে। তাই অবিলম্বে সরকারকে এই তিনটি আইন প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026