রাজ্য

জেএমবি জঙ্গি দিয়ে ভোট জিততে চায় তৃণমূল, বক্তব্য দিলীপের

JMB জঙ্গিদের দ্বারা ভোট জিততে চাইছে তৃণমূল কংগ্রেস। মালদহে ‘চায় পে চর্চা’র মঞ্চে এমন বিতর্কিত মন্তব্যই শোনা গেল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মুখে। এই মন্তব্যকে ঘিরে আবারও উঠেছে রাজনৈতিক মহলে সমালোচনার ঝড়। একসাথে বিজেপির রাজ্য সভাপতি তীব্র নিন্দা করেছে তৃণমূল এবং বামেদের।

প্রসঙ্গত উল্লেখ্য, কয়েকদিন আগে বীরভূমে পাইকর এলাকা থেকে জেএমবির জঙ্গি সন্দেহে নাজিবুল্লাহ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। ধৃতের মোবাইল পাওয়া গিয়েছে প্রোটেকটিভ চ্যট। সেই চ্যাট ডিকোড করার চেষ্টা করছেন গোয়েন্দারা। সন্দেহভাজন এই জঙ্গির সাথে কাদের সম্পর্ক ছিল, তা জানার চেষ্টা করছে কলকাতা পুলিশ। কেবল তাই নয়, গোয়েন্দারা পেয়েছেন একটি অভিন্ন ম্যাপও। একদিন বাংলা এবং অন্যদিকে বাংলাদেশকে মিলিয়ে প্রস্তুত করা হয়েছে সেই ম্যাপ।

মঙ্গলবার তথা আজ বাংলাদেশের সীমান্তবর্তী জেলা মালদহে চায়ে পে চর্চাতে যোগদান করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেখানে তিনি বলেন,”কেন্দ্রীয় সরকারের কড়াকড়ির জন্য সারা দেশে প্রায় জঙ্গি নেই বললেই চলে। কিন্তু পশ্চিমবঙ্গে ধরা পড়ছে একের পর এক জঙ্গি। কেন্দ্রীয় সরকারকে সীমান্ত কাঁটাতার বেড়া দিতে দিচ্ছেনা রাজ্য সরকার। বাংলাদেশ থেকে এই দিকে আসছে লক্ষ লক্ষ রহিঙ্গা। তাদের আশ্রয় দেওয়ার জন্যই করা হচ্ছে এই ব্যবস্থা। রাজ্য সরকার চায়, এই জেএমবি জঙ্গিরা এখানে আসুক এবং উৎপাত করুক। তৈরি করুক এক ভয়ের পরিবেশ। তারাই টিএমসিকে জেতাবে।”

এই সব কেবল অস্বীকারই নয়, এই বক্তব্যের তীব্র নিন্দা করেছেন সাংসদ সৌগত রায়। তার পাল্টা বক্তব্য,”সীমান্ত রক্ষা করা এবং কাঁটাতার বেড়া দেওয়া কেন্দ্রীয় সরকারের কাজ। সেখানে রাজ্য কিছু করতে বা বলতে পারেনা। আতঙ্কের পরিবেশ তৈরি করতে চাইছেন দিলীপ বাবু। ভোটের আগে বাংলার আবহাওয়া অনেকটাই বিষাক্ত করে তুলেছেন তিনি।”

Anirban Kundu

Recent Posts

অবসর ঘোষণা করলেন সূর্যকুমার? ভাইরাল পোস্ট ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া

ভারতীয় ক্রিকেটের অন্যতম জনপ্রিয় ব্যাটার সূর্যকুমার যাদবকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর জল্পনা শুরু হয়েছে। একটি…

June 7, 2026

৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, দুই বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস! জেনে নিন আগামীকালের আবহাওয়া

টানা বৃষ্টিতে অবশেষে স্বস্তি মিলেছে গরমে নাজেহাল বঙ্গবাসীর। গত কয়েকদিনের তীব্র অস্বস্তিকর আবহাওয়ার পর দক্ষিণবঙ্গ…

June 7, 2026

সোনা-রুপোর দামে বড় পতন! কলকাতায় কমল সোনার দাম, রুপো সস্তা ১১ হাজার টাকা

সোনা ও রুপো কিনতে চাইছেন? তাহলে আপনার জন্য সুখবর। আন্তর্জাতিক বাজারে ডলারের শক্তিশালী অবস্থান এবং…

June 7, 2026

কোটি টাকার প্রতারণার অভিযোগে সোহম চক্রবর্তীর বিরুদ্ধে FIR, যুক্ত হল জামিনঅযোগ্য ধারা

টলিউড অভিনেতা এবং প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীকে ঘিরে ফের বিতর্ক দানা বাঁধল। তাঁর বিরুদ্ধে আর্থিক…

June 7, 2026

শিমলা-মানালি ভ্রমণ আরও সহজ! কলকাতা-হিমাচল রুটে শুরু হল নতুন ট্রেন পরিষেবা

পাহাড়প্রেমী পর্যটকদের জন্য বড় সুখবর। কলকাতা থেকে হিমাচল প্রদেশে যাতায়াত আরও সহজ করতে চালু হল…

June 7, 2026

ব্যাঙ্কে টাকা না থাকলেও হবে UPI পেমেন্ট! নতুন পরিষেবা চালু করল BharatPe

ডিজিটাল পেমেন্টের জগতে বড় পদক্ষেপ নিল ফিনটেক সংস্থা BharatPe। এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না…

June 7, 2026