ছত্তিসগড় : কোভিড-১৯ নামের ভাইরাসটির কাছে গোটা বিশ্ব নত স্বীকার করলেও, ছত্তিসগড়ের এক দম্পতি তাদের নবজাত যমজ সন্তানদের নাম রাখলেন “করোনা” এবং “কোভিড”। যদিও এই দুটি শব্দ মানুষের মনে ভয় ও উদ্বেগের সৃষ্টি করেছে তবে রায়পুরের এই দম্পতির কাছে এটি কঠিন বিপদের মাঝে জয়, যেহেতু তাদের যমজ সন্তান দেশব্যাপী লকডাউনের মাঝে জন্মগ্রহণ করেছে।
তাদের মতে নামগুলি, এই লকডাউনের মাঝে তারা যে সমস্ত সমস্যার সম্মুখীন হয়েছেন এবং ২৬-২৭ শে মার্চ স্বাভাবিকভাবে সন্তানের জন্ম দিয়েছেন তা স্মরণ করাবে। যদিও তারা জানিয়েছেন যে, পরে চাইলে নামগুলি পরিবর্তন করতেও পারেন।
সন্তানদের মা ২৭ বছর বয়সী প্রীতি ভার্মা সংবাদসংস্থাকে বলেছেন, “২৭ শে মার্চ দিনটির শুরুর দিকে আমি দুই যমজ সন্তান, একজন ছেলে ও একজন মেয়ের জন্ম দিয়েছি। আমরা ছেলের নাম কোভিড এবং মেয়ের নাম করোনা রেখেছি। প্রসবের সময় বেশ কয়েকটি সমস্যার সম্মুখীন হয়েছিলাম, তাই আমি এবং আমার স্বামী এই দিনটিকে স্মরণীয় করে রাখতে চেয়েছিলাম।
যদিও ভাইরাসটি খুবই বিপজ্জনক তবে এটির ফলে মানুষ পরিস্কার-পরিচ্ছন্নতা ও ভালো অভ্যাসের প্রতি মনোনিবেশ করেছে, এই কারণেই আমরা এই নামগুলি রাখার কথা ভেবেছিলাম। এরপর যখন হাসপাতালের কর্মীরাও ওদের এই নামে ডাকতে শুরু করে, তখন আমরা নামগুলি রাখার পুরোপুরি সিদ্ধান্ত নিই।”
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…