বিকেল ৫ টা থেকে শুরু লকডাউন, কোথায়, কি নিয়ম রয়েছে, জানুন বিস্তারিত
করোনা আক্রান্তে জর্জরিত গোটা বিশ্ব। সংক্রমিত দেশগুলি সবরকম চেষ্টা চালাচ্ছে এই পরিস্থিতির মোকাবিলা করার জন্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২১ দিনের লকডাউন ঘোষণা করেছেন দেশজুড়ে। তবে সাধারণ মানুষ প্রথম কয়েকদিন এটি মেনে চললেও, ধীরে ধীরে তা মানার অভিযোগ উঠছে বিভিন্ন অঞ্চল থেকে। বিশেষ করে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় অপ্রয়োজনীয় জমায়েতের কথা জানা যাচ্ছে। এই পরিস্থিতিতে কঠোর পদক্ষেপ নিলো প্রশাসন।
এবার লকডাউন অমান্য করে রাস্তায় বেরোলেই বাজেয়াপ্ত করা হচ্ছে গাড়ি বা বাইক। এখনো পর্যন্ত মোট ৭৭টি বাইক, স্কুটার এবং গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গেছে। এছাড়াও গাড়ির চালক ও যাত্রীর বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে।
এই বিষয়ে কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা জানান, “গত তিন দিনে হঠাৎ করেই রাস্তায় যানবাহনের সংখ্যা বেড়ে গেছে। কোনো দিক থেকেই এটিকে লকডাউন মনে হয়নি বরং গ্রীষ্মে রবিবারের দুপুর বলে মনে হয়েছে।” লকডাউনের শুরুতে যে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছিল তা আলগা হতেই এই পরিস্থিতির সৃষ্টি হয়। বিষয়টি সম্পর্কে মুখ্যমন্ত্রীকেও জানানো হয়। এরপরই নড়েচড়ে বসে প্রশাসন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…