নিউজ

দুই হাত ছাড়াই পায়ের সাহায্যে লিখে পরীক্ষায় পাস করেছেন কেরালার এই যুবতী

শ্রেয়া চ্যাটার্জি- এই যুবতীর জন্মই হয়েছিল দুই হাত ছাড়া। কিন্তু অসম্ভব মানসিক জোরে এগিয়ে গেছেন সামনের দিকে। পিছন ফিরে তাকাতে হয়নি। তবে এগিয়ে যাওয়ার পথটা হয়তো একটু কঠিন ছিল। কিন্তু তার পাশে সব সময় ছিলেন তার মা। জন্মের পরই একটি পেন্সিল তার পায়ের আঙ্গুলের মাঝে গুঁজে দিয়েছিলেন। শিক্ষার শুরু সেই থেকে। প্রথম শ্রেণীর শেষে তিনি দিব্যি পায়ের সাহায্যে সুন্দর অক্ষরমালা লিখতে পারতেন। তবে এখন সে দশম শ্রেণীর ছাত্রী, অসাধারণ রেজাল্ট করেছে সে। পা দিয়ে লিখেই তিনি তার যুদ্ধকে জয় করেছেন। তার পরিবার অবশ্য তাকে একটি সারপ্রাইজ গিফট দেবেন বলে এক আলমারী ভর্তি উপহার সাজিয়ে রেখেছিলেন তার জন্য। তবে দশম শ্রেণীর পাশ করার পরেই তিনি একাদশ শ্রেণির পড়াশোনা শুরু করে দিয়েছেন।

কেরালার মালাপ্পুরাম এ অবস্থিত দেবিকা কখনোই তার শারীরিক প্রতিবন্ধকতার জন্য তার স্বপ্নকে বাস্তবায়িত করার লক্ষ্য থেকে পিছিয়ে আসেননি। বর্তমানে তিনি সিভিল সার্ভিস পরীক্ষা দেওয়ার জন্য পরিশ্রম করে চলেছেন। দেবিকার মা-বাবা সুজিথা এবং সাজিব তারা দিনরাত্র চেষ্টা করে চলেছেন কিভাবে তার মেয়েকে ভালো করে পড়াশোনার পরিবেশ দেওয়া যায়। বোর্ডের পরীক্ষায় তিনি প্রতিটি পরীক্ষা নিজেই দিয়েছেন মালায়লাম, ইংলিশ এবং হিন্দি ভাষায়। যার জন্য স্কুলের প্রত্যেকটি শিক্ষক শিক্ষিকার কাছ থেকে তিনি সহায়তা পান।

দেবিকার বাবা সাজিব হলেন থেনহিপালাম পুলিশ স্টেশনের একজন সিনিয়র পুলিশ অফিসার। তিনি বিশ্বাস করেন, দেবিকার এই পরিশ্রম তাকে একদিন ঠিক সাফল্যের দিকে নিয়ে যাবে। পড়াশোনার পাশাপাশি দেবিকা একজন অসাধারণ অঙ্কন শিল্পী। তার আঁকা ছবি প্রদর্শনীতে প্রদর্শিত হয়। শুধু তাই নয়, তিনি ভালো গানও গাইতে পারেন। নিজের এই গুণগুলো তিনি যখন সবার কাছে বলতে একটু লজ্জা বোধ করেন, তাকে এই ব্যাপারে সাহায্য করে তার একমাত্র ছোট ভাই গৌতম। সব মিলিয়ে গল্পটি বেশ শিক্ষণীয়। যাদের হাত, পা থেকেও নানান রকম অজুহাত দেন নিজের স্বপ্ন পূরণ করতে না পারার, তাদের কাছে এ গল্পটি বেশ শিক্ষণীয় হতেই পারে। শারীরিক প্রতিবন্ধকতা কে কিভাবে জয় করতে হয় তা দেবিকা শিখিয়ে দিয়েছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026