নিউজ

আর কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের এই জেলাগুলিতে প্রবল ঝড়-বৃষ্টির সম্ভাবনা

ফের রাজ্যে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিলো আলিপুর আবহাওয়া দফতর। মঙ্গলবার সন্ধ্যের পর বাংলার একাধিক জেলাতে হতে পারে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি। এদিকে রাজ্যে এই সপ্তাহে হতে পারে কালবৈশাখী। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। আর দক্ষিণবঙ্গে বাড়ছে কালবৈশাখীর প্রভাব। রবিবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে কালবৈশাখীর সম্ভাবনা বাড়তে পারে। তবে কোথায় কখন বৃষ্টি হবে সেটা এখন বলেনি আবহাওয়া দফতর। আবহবিদ জানিয়েছেন, দক্ষিণ-পশ্চিম দিক থেকে জোরে দমকা বাতাস আগামী কয়েক দিন বজায় থাকবে। এতে বৃষ্টিপাত মূলত উত্তরবঙ্গ ও উত্তর-পূর্ব ভারতেই হবে।

মঙ্গলবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে মালদহ, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। সাথে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এদিকে সোমবার বীরভূম ও মালদহ জেলায় ঝড়-বৃষ্টি হয়েছে। মালদহে আমের বিপুল ক্ষতি হয়েছে। বীরভূমের সিউড়িতে ঝড়ের দাপটে বিদ্যুতের খুঁটি ভেঙেছে। কয়েকটি বাড়ির চাল উড়ে গিয়েছে। অনেক গ্রামে বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন হয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026