নিউজ

পুলওয়ামার হামলা কিভাবে করা হয়েছিল? তদন্তে উঠে এল বিরাট তথ্য

পুলওয়ামা হামলা হয়েছিল ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে। এখন এতদিন হয়ে গেছে তবুও জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় ভয়াবহ জঙ্গি হামলার কথা ভুলতে পারেনি ভারতবাসী। ভুলতে চায়নি দেশবাসী। সেই ভয়ঙ্কর হামলার কথা ভুলতে চায়নি দেশবাসী। বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে জঙ্গিরা সিআরপিএফ ট্রাককে লক্ষ্য করে ধাক্কা মারে। ওই হামলায় ৪০ জন সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয় ৷

কিভাবে হল এই হামলা? জঙ্গিরা কি কি প্ল্যান করেছিল? জঙ্গিদের কাছে এত বিপুল পরিমাণে বিস্ফোরক এল কী করে ? সেই ঘটনার পর তদন্ত চলছে। কয়েকজন জঙ্গিকে আটক করাও হয়েছিল। তবে এবার সামনে এল এক চাঞ্চল্যকর তথ্য। তদন্তে উঠে এসেছে নানা বিষয়। এই হামলা অনেক প্ল্যান করে করা হয়েছিল বলে জেনেছে তদন্তের আধিকারিকরা।

এই হামলায় অ্যামোনিয়াম নাইট্রেট, নাইট্রোগ্লিসারিন ও আরডিএক্স ব্যবহার করা হয়েছিল তা আগেই জানিয়েছিল তদন্তকারী দল। আরডিএক্স অল্প পরিমাণে বার ছোট ছোট মাত্রায় পাকিস্তান থেকে আনা হয়েছিল ৷ প্রায় ৩৫ কিলো আরডিএক্স পাকিস্তান থেকে আনা হয়েছিল ৷ এছাড়া জইশ এর জঙ্গিরা লুকিয়ে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছিল বলেও জানতে  তদন্তকারী দল।

একটি বিশেষ ইংরেজি সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী জানা গিয়েছে বড় হামলা করার জন্য জঙ্গিরা পাথর খাদান থেকে প্রায় ৫০০ জিলেটিন স্টিক চুরি করে এনেছিল। এছাড়া অ্যামোনিয়াম নাইট্রেট ও অ্যামোনিয়াম পাউডার দোকান থেকে অল্প অল্প করে কিনেছিল। এর পাশাপাশি জিলেটিন স্টিক ৫ কিলো ও ১০ কিলো করে নিয়েছিল জঙ্গিরা৷ তদন্তকারী দলের আধিকারিকরা জানিয়েছেন, অ্যামোনিয়াম নাইট্রেট প্রায় ৭০ কিলোগ্রাম ও অ্যামোনিয়াম পাউডার স্থানীয় বাজার থেকে কেনা হয়েছিল। পুরো হামলাটাই খুব দক্ষতার সাথে ও প্ল্যান করে করা হয়েছিল। যার ফলে এতজন জওয়ান শহীদ হয়েছিলেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026