আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ভিডিও কনফারেন্সে রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের বৈঠক ছিল। সেখানে যোগ দিয়েছিলেন ১৩ টি রাজ্যের মুখ্যমন্ত্রীরা। এই বৈঠকের পরই একপ্রকার ঠিক হয়ে গেলো দেশ জুড়ে লকডাউন বাড়ছে। বৈঠকে উপস্থিত সবকটি রাজ্যের মুখ্যমন্ত্রীরাই লকডাউন বাড়ানোর ব্যাপারে প্রধানমন্ত্রীর কাছে আর্জি জানান। জানা যাচ্ছে প্রধানমন্ত্রী সেকথা মেনেও নিয়েছেন। তবে এখনো সরকারি ভাবে কোনো ঘোষণা হয়নি। আগামীকাল হয়তো সরকারি ভাবে লকডাউন বাড়ানোর ঘোষণা হতে পারে।
মুখ্যমন্ত্রীদের সাথে বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন, ‘জীবন ও জীবিকা দুটোই বাঁচাতে হবে।’ প্রধানমন্ত্রী এই বৈঠকে বলেছেন, ‘আমার প্রথম ভাষণে আমি বলেছিলাম জীবন বাঁচিয়ে অর্থনীতির চিন্তা করা যাবে। কিন্তু আজ আমি বলছি জীবন এবং জীবিকা দুটোই একসঙ্গে বাঁচাতে হবে।’ অর্থনীতি বাঁচাতে রাজ্যের মুখ্যমন্ত্রীদের কাছে কৃষির উপর জোর দেওয়ার কথা বলেছেন তিনি। খাদ্যপণ্য উৎপাদনে জোর দেওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী।
লকডাউনের ফলে দেশের অর্থনীতিতে যে বড় ধাক্কা লেগেছে তা আজকের বৈঠকে প্রধানমন্ত্রী স্বীকার করে নিয়েছেন। কাজ হারিয়ে দলে দলে শ্রমিকরা বাড়ি ফিরে এসেছেন। এই অবস্থায় নির্মাণ কাজে গতি আনতে পদক্ষেপ নেবে কেন্দ্র, জানালেন প্রধানমন্ত্রী। নির্মাণ কাজ শুরু হলে শ্রমিকদের সমস্যার অনেকটা সুরাহা হবে বলেই মনে করা হচ্ছে। রাষ্ট্রসংঘের এক সাম্প্রতিক রিপোর্টে বলা হয়েছে করোনা ভাইরাসের প্রভাবে বিশ্বব্যাপী ৮.৭ শতাংশ বেকারত্ব বেড়েছে। করোনা পরবর্তীতে তা আরও বাড়বে বলেই মত রাষ্ট্রসংঘের।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…